ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
অপরাধীদের দ্রুত বিচারে সরকার জিরো টলারেন্স নীতিতে চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী অপকর্ম করলে রেহাই নেই, চাঁদাবাজদের হুঁশিয়ার করলেন রিজভী নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ১৭ মৃত্যু, নিখোঁজ ৪০০ বম্বে সুইটস ও বাঘাবাড়ির ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে মক্কা চুক্তিতে যোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক জটিল হবে পাকিস্তানের সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, সন্ধান চলছে বাকিদের রাজধানীর যাত্রাবাড়ীতে দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু
Advertise with us

বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
বিদিশা এরশাদের জামিন নামঞ্জুর, পাঠানো হলো কারাগারে

ছবি: -ফাইল ছবি

রাজধানীর গুলশান থানায় দায়ের করা বহুল আলোচিত একটি প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের (বিদিশা সিদ্দিক) জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, বিদিশার আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের শর্তে তার জামিনের পক্ষে জোর আবেদন জানান। শুনানিতে তারা দাবি করেন, বিদিশা নির্দোষ এবং তার একটি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, যার দেখাশোনার জন্য তাকে মুক্তি দেওয়া প্রয়োজন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে সাজার মেয়াদ বহাল রাখার দাবি জানায়। শুনানি শেষে বিচারক আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ। ২০০৮ সালের একটি ফ্ল্যাট সংক্রান্ত প্রতারণা মামলায় চলতি বছরের ২০ মে ঢাকার একটি আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ওই সাজ পরোয়ানা জারির পর তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী এ. কে. এম. মোশাররফ হোসেন বিদিশার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, ২০০১ সালে বারিধারার ‘প্রেসিডেন্ট পার্ক’-এর একটি ফ্ল্যাট বিক্রির নামে মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী ২০০২ সালের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও তা পরিশোধ করেননি তিনি।

দীর্ঘদিন ফ্ল্যাট না পেয়ে টাকা ফেরত চাওয়া হলে ২০০৫ সালে বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক প্রদান করেন, যা ব্যাংকে ডিজঅনার হয়। পরবর্তীতে টাকা দাবি করলে বাদীকে সন্ত্রাসী দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াই শেষে বিদিশা এরশাদকে দোষী সাব্যস্ত করে রায় দেন আদালত।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa