ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
জাতীয় নির্বাচনের চেয়ে ভালো হবে স্থানীয় সরকার নির্বাচন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন।  ছবি: -সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) অঙ্গীকারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জোর দিয়ে বলেন, ইসি যে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে, স্থানীয় নির্বাচন তার চেয়েও উন্নত ও ভালো মানের হবে, কোনোভাবেই খারাপ হবে না।

সোমবার (২৪ আগস্ট) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ‘স্ট্র্যাটেজিক লিডারশিপ ফর বাংলাদেশ’স লোকাল গভর্নমেন্ট ইলেকশনস’ শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন টু ইলেক্টোরাল সিস্টেম এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ঝুঁকি বেশি থাকে স্বীকার করে সিইসি বলেন, অতীতে এসব নির্বাচনে কিছুটা গোলযোগ দেখা গেছে। বিষয়টি মাথায় রেখেই পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও নিয়ন্ত্রণের সর্বাত্মক পরিকল্পনা নেওয়া হচ্ছে। ইসি একা এই কাজ শেষ করতে পারবে না; সরকার, পুলিশ ও বিজিবিসহ সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত হলেই নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন হবে।

নির্বাচনের সময়সূচির বিষয়ে তিনি জানান, দিনক্ষণ কেবল কমিশনের এখতিয়ার। তবে দুর্গোৎসব, বর্ষাকাল এবং শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষাসহ নানা বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। এতে অনাকাঙ্ক্ষিত কোনো বিলম্ব হবে না। এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ৯০ দিনের আইনি বাধ্যবাধকতার মধ্যেই সম্পন্ন করার জন্য কাজ চলছে বলে তিনি নিশ্চিত করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa