ঢাকা
১২ জুলাই ২০২৬
শিরোনাম
আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–অভ্যুত্থান হবে না : রুমিন ফারহানা শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি : স্পিকার যে বক্তব্য বিরোধী দল দেওয়ার কথা প্রধানমন্ত্রী সে বক্তব্য দিয়েছেন : পানি সম্পদ প্রতিমন্ত্রী ১২–২০ গ্রেডের সরকারি কর্মীদের জন্য রেশন সুবিধা চালুর উদ্যোগ সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি ও কেন্দ্রীয় অনলাইন মনিটরিং চালুর নির্দেশ শত বছরেও আর গণ–অভ্যুত্থান হবে না—রুমিন ফারহানা আগামীকাল প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল, লিংক ফাঁসের ঘটনায় কর্মকর্তা বরখাস্ত বরিশালে ড্যাবের দ্বন্দ্বের বলি বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়ার অভিযোগ জামায়াতের খান একাডেমির গণিত শিক্ষা চালু হচ্ছে ১০০ স্কুলে
Advertise with us

সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি ও কেন্দ্রীয় অনলাইন মনিটরিং চালুর নির্দেশ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১১ জুলাই ২০২৬   ৪ বার পঠিত
সব স্কুল-কলেজে আইপি সিসিটিভি ও কেন্দ্রীয় অনলাইন মনিটরিং চালুর নির্দেশ

ছবি: -প্রতিনিধি

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে আইপি-ভিত্তিক সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং কেন্দ্রীয় অনলাইন মনিটরিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।

 

শুক্রবার জারি করা এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষার গুণগত মান উন্নয়ন, নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের প্রধানকে নির্ধারিত গুগল ফর্মে প্রতিষ্ঠানের সিসিটিভি ও মনিটরিং-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় অনলাইন মনিটরিং ব্যবস্থা চালুর জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে সব প্রতিষ্ঠানকে তথ্য প্রদান নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে অধিদপ্তর।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa