ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্বীপ জেলা ভোলা যুক্ত হচ্ছে সড়কপথে সিলেটে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪ তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন সকলের সম্মিলিত সহযোগিতায় ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী করা হবে: ডিএনসিসি প্রশাসক বিদ্যুৎ ও গ্যাসের সংকট এক দিনে সমাধান করা সম্ভব নয় : অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল: আড়াই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের শিল্পখাত:  নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ চায় ঢাকা চেম্বার বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল
Advertise with us

ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ

বাসস
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ

ছবি: -ফাইল ছবি

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে তাঁকে সুবিধাজনক সময়ে পাকিস্তান সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২১ আগস্ট) ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অভিনন্দন বার্তায় প্রেসিডেন্ট জারদারি আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন রাষ্ট্রপতির অভিজ্ঞ নেতৃত্বে বাংলাদেশ তার বর্তমান অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং সার্বিক জনগণের কল্যাণে আরও নতুন অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে।

বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট উল্লেখ করেন, অভিন্ন ঐতিহাসিক, ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের ওপর ভিত্তি করেই পাকিস্তান ও বাংলাদেশের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। একই সাথে দুই দেশের সম্পর্কে সম্প্রতি যে ইতিবাচক গতিশীলতা তৈরি হয়েছে, তাকে তিনি স্বাগত জানান। বাণিজ্য, সংস্কৃতিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন খাতে সহযোগিতা আগামী দিনে আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জারদারি জানান, দুই দেশের আন্তঃসম্পর্ক অধিকতর শক্তিশালী করা এবং উভয় দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে তিনি নতুন রাষ্ট্রপতির সাথে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশা করছেন। তিনি মনে করেন, এই সম্ভাব্য সফর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে পারস্পরিক দ্বিপক্ষীয় সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। পরিশেষে, তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতির সফল মেয়ার্দ ও শুভকামনা জানানোর পাশাপাশি বাংলাদেশের জনগণের নিরবচ্ছিন্ন শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa