ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
ফখরুলকে অভিনন্দন জারদারির, পাকিস্তান সফরের আমন্ত্রণ কলকাতায় হোটেল ট্র্যাজেডির পর ‘আতঙ্কিত’ পর্যটকদের দেশে ফেরার তাগিদ শপথ নিলেন চার পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নব নির্বাচিত রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শিক্ষাকে সনদনির্ভর না করে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান মাহ্‌দী আমিনের রবিবার ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ মুখ, রাতে বঙ্গভবনে শপথ কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্পের, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া
Advertise with us

হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর

ওসমান হাদি  ছবি: -ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৭ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন এ দিন ধার্য করেন।

আদালত সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করে আদালতে দাখিল করতে না পারায় বিচারক নতুন এ তারিখ পুনর্নির্ধারণ করেন।

এর আগে, গত ১৫ জানুয়ারি এ মামলার মূল বাদী এবং ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের গোয়েন্দা পুলিশের (ডিবি) দাখিল করা চার্জশিটের বিরুদ্ধে আদালতে অনাস্থা বা নারাজি আবেদন দাখিল করেন। আদালত বাদীর যুক্তি ও আবেদন বিবেচনায় নিয়ে তা মঞ্জুর করেন এবং সিআইডিকে মামলাটির পুনঃতদন্ত করে অধিকতর প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

ডিবি পুলিশের জমা দেওয়া প্রাথমিক অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছিল, রাজনৈতিক শত্রুতা ও প্রতিহিংসার জেরে শরিফ ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরবর্তীতে মামলার মূল এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারের কার্যক্রম শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরবাইকে আসা দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুরুতর অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর চিকিৎসার উদ্দেশ্যে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

প্রথমে এটি হত্যাচেষ্টা মামলা হিসেবে নথিভুক্ত হলেও হাদির মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তরিত হয়। ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিলেও বাদীপক্ষের নারাজি আবেদনের কারণে বর্তমানে সিআইডি বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa