ঢাকা
১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের ওপর বর্তায় না : ডা. জাহেদ উর রহমান রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন, ভোটগ্রহণ কাল প্রবাসী আয়ে প্রবৃদ্ধি ৩১ শতাংশ, ১৮ দিনে ছাড়াল ১৯৬ কোটি ডলার কলকাতায় অগ্নিকাণ্ড: মরদেহ দ্রত ফেরানোর আশ্বাস পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে এসএস পাওয়ারের অনুকূলে ৩২ লাখ ডলার ছাড়ের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের মোবাইল সেবার খরচ কমাতে নতুন পরিকল্পনা বিটিআরসির বাংলাদেশে গণমাধ্যম কখনো এতটা স্বাধীনতা ভোগ করেনি: তথ্যমন্ত্রী কলকাতায় হোটেল অগ্নিকাণ্ড: ৫ বাংলাদেশিসহ নিহত ৯ : পররাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব গ্রহণের পরই কর্মকর্তাদের সঙ্গে নতুন দুদক চেয়ারম্যান ও কমিশনারের বৈঠক মহাসড়কে দুর্ঘটনায় জরুরি সেবায় নামছে ৬০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স
Advertise with us

বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের ওপর বর্তায় না : ডা. জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৯ আগস্ট ২০২৬   ১৮ বার পঠিত
বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের ওপর বর্তায় না : ডা. জাহেদ উর রহমান

ছবি: -প্রতিনিধি

দেশে চলমান বিদ্যুৎ সংকট ও লোডশেডিংয়ের পরিস্থিতির জন্য বর্তমান নির্বাচিত সরকারের কোনো ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন ধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নজরুলবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ বলেন, প্রতি ছয় মাস পর, কোন মন্ত্রণালয় কী কাজ করছে এবং কীভাবে করছে তা পর্যালোচনা করা হবে। এভাবেই আগামী পাঁচ বছর জনগণের কাছে যেতে হবে। পাশাপাশি কী করা হয়েছে, আগামীতে কী করা হবে, সেই বিষয়গুলোও জনগণের কাছে তুলে ধরা হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থা উভয়ই থাকবে। পরবর্তী সরকারগুলোও জনগণের সঙ্গে এভাবে যোগাযোগ রাখতে নিজেদের কার্যক্রম তুলে ধরতে চাইবে। কেননা পাঁচ বছর পর প্রতিটি সরকারকেই জনগণের কাছে ভোট চাইতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচিত একটি সরকার। জনগণ এই সরকারকে বড় একটা বিজয় দিয়েছে। সরকার জনগণের সেই কমিটমেন্টকে যেকোনো মূল্যে রক্ষা করতে চায়।

জেলা প্রশাসন ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে তথ্য উপদেষ্টা বলেন, বিএনপি সরকার দেশের উন্নয়নে বিভিন্ন জেলা ও উপজেলায় যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছে। তারা তাদের মত করে সিদ্ধান্ত নেবে।

সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, বিভাগের আট জেলার জেলা প্রশাসক, জেলা কালচারাল অফিসার ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa