https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
গুজব ও হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৭ জন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে সোমবার ভোরে (১৭ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে।
মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর পুণ্যার্থীদের ওপর তার ছিঁড়ে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।
গুজবের কারণে নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয় এবং তারা একে অপরের ওপর পড়ে যান। এতে ৭ জন মারা যান এবং আহতদের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে।
বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি


