ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
ঋণনির্ভরতা কমিয়ে নিজস্ব অর্থায়নে দেশের উন্নয়ন চায় সরকার : আমির খসরু ঢাকার ব্যাটারি রিকশা নীতি: জিও-ফেন্সিং ও স্মার্ট ইঞ্জিনিয়ারিং বাস্তবায়নের চ্যালেঞ্জ মাটির নিচে লুকানো ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি ইরানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচন: রিট খারিজ করলেন হাইকোর্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বহুল প্রতীক্ষিত এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ চালু পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের প্রস্তুতি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তুলতে চায়  বাংলাদেশ-ভারত সাবেক সেনাপ্রধান আজিজকে হস্তান্তরে ইন্টারপোলে রেড নোটিশ মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের প্রতি হাইকমিশনের বার্তা
Advertise with us

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

ডেস্ক রির্পোট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ২৪ বার পঠিত
ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৭ জনের মৃত্যু

ছবি: -প্রতিনিধি

গুজব ও হুড়োহুড়িতে  পদদলিত হয়ে অন্তত ৭ জন নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের লখিসরাই জেলার অশোক ধাম মন্দিরে সোমবার ভোরে (১৭ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে।

মন্দিরের কর্মকর্তা শৈলেন্দ্র কুমার জানান, একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার পর পুণ্যার্থীদের ওপর তার ছিঁড়ে পড়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে।

গুজবের কারণে নারীদের সারিতে হুড়োহুড়ি শুরু হয় এবং তারা একে অপরের ওপর পড়ে যান। এতে ৭ জন মারা যান এবং আহতদের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa