ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বংশালে হেলমেট গোডাউনে ভয়াবহ আগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট ওমরাহ ভিসায় সৌদি আরবের কঠোর নতুন শর্ত ফল আমদানিতে থাকছেনা মার্জিনের বাধ্যবাধকতা দ্রুতই আসছে নতুন পে-স্কেল, চূড়ান্ত খসড়া পেশের প্রস্তুতি প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: বাংলাদেশ জ্বালানি সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করছে : অর্থমন্ত্রী সরকারের লক্ষ্য বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা : প্রধানমন্ত্রী জ্বালানি সহযো‌গিতা নি‌য়ে তুর্কমেনিস্তানের সঙ্গে আলোচনা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ
Advertise with us

বংশালে হেলমেট গোডাউনে ভয়াবহ আগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৬ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
বংশালে হেলমেট গোডাউনে ভয়াবহ আগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট

ছবি: -প্রতিনিধি

রাজধানীর বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে বংশালের মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa