ঢাকা
১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
বংশালে হেলমেট গোডাউনে ভয়াবহ আগ্নিকান্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট ওমরাহ ভিসায় সৌদি আরবের কঠোর নতুন শর্ত ফল আমদানিতে থাকছেনা মার্জিনের বাধ্যবাধকতা দ্রুতই আসছে নতুন পে-স্কেল, চূড়ান্ত খসড়া পেশের প্রস্তুতি প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই: বাংলাদেশ জ্বালানি সংকট নিরসনে সরকার নিরলসভাবে কাজ করছে : অর্থমন্ত্রী সরকারের লক্ষ্য বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা : প্রধানমন্ত্রী জ্বালানি সহযো‌গিতা নি‌য়ে তুর্কমেনিস্তানের সঙ্গে আলোচনা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ
Advertise with us

ম্যাচ চলাকালে গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৫ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
ম্যাচ চলাকালে গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার

ছবি: -প্রতিনিধি

কদিন আগে আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচিং স্টাফ দলের এক সদস্য ম্যাচ চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে তোপের মুখে পড়েন। একই ঘটনা ঘটল তামিলনাড়ু ক্রিকেটে। এবার কোনো কোচ নয়, এক খেলোয়াড় বিসিসিআই দুর্নীতিবিরোধী আচরণবিধি লংঘন করেছেন!

তামিলনাড়ু প্রিমিয়ার লিগ ম্যাচ চলাকালে খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের অঞ্চলের প্রোটোকল ভাঙা ওই তামিলনাড়ু ব্যাটারকে অবশ্য লঘু শাস্তি দেওয়া হয়েছে। কোনো নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়নি। তাকে এক লাখ রুপি জরিমানা করেছে বিসিসিআই-র দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট।

তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক কর্মকর্তা পিটিআই-কে বলেছেন, ‘তদন্ত চলমান থাকায় ওই খেলোয়াড়ের নাম বলা যাচ্ছে না। এতটুকু নিশ্চিত করা যাচ্ছে যে তিনি একজন বাঁহাতি ব্যাটার, যিনি গত বছর রঞ্জি ট্রফিতে তামিলনাড়ুর হয়ে দুটি ফিফটি মেরেছিলেন।’

তার অপরাধ, ম্যাচ চলাকালে তিনি তার প্রেমিকাকে মোবাইল ফোনে মেসেজ পাঠান। ওই কর্মকর্তা বলেন, ‘ম্যাচ চলাকালীন তাকে তার বান্ধবীর সাথে মেসেজ চালাচালি করতে দেখা যায়। যদিও দুর্নীতির কোনো অভিযোগ আনা হয়নি, পিএমওএ-তে ম্যাচ চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করা নিষিদ্ধ। সুতরাং এটি একটি প্রোটোকল লঙ্ঘন।’

প্রাথমিকভাবে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন তাকে আরও কঠোর শাস্তি হিসেবে দুই বছর নিষিদ্ধ করার কথা ভেবেছিল। কিন্তু অপরাধ গুরুতর না হওয়ায় কেবল জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa