ঢাকা
১৫ আগস্ট ২০২৬
Advertise with us

শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি

স্পোর্টস ডেস্ক
বুধবার, ১২ আগস্ট ২০২৬   ১২ বার পঠিত
শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি

ছবি: -প্রতিনিধি

‘এই ধরনের সময়গুলোতে, আমরা কী অনুভব করছি, সেটা প্রকাশ করতে যথেষ্ট ভাষা খুঁজে পাওয়া কঠিন,’ বাবার মৃত্যুর পর লিওনেল মেসির অনুপস্থিতি নিয়ে কথা বললেন ইন্টার মায়ামি কোচ গুইলেরমো হোয়োস। বাবা হোর্হে মেসির মৃত্যুর পর তাকে শেষ বিদায় জানাতে আর্জেন্টিনার রোজারিওতে উড়াল দিয়েছেন মায়ামি তারকা।

লিগস কাপে লিওনের বিপক্ষে মায়ামির শেষ গ্রুপ ম্যাচের আগে কথা বললেন হোয়োস। দ্বিতীয় রাউন্ডে রায়াডোসের কাছে হারের পর কোয়ার্টার ফাইনালের ওঠার আশায় বড় ধাক্কা খেয়েছে দলটি। এএস সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, মেসির বর্তমান পরিস্থিতি নিয়ে কোচ বলেছেন, ‘লিওর সঙ্গে কী হয়েছে আমরা সবাই জানি। এটা একটা বিশাল ট্র্যাজেডি।’

তিনি আরও যোগ করলেন, ‘এটা অপার শোক। তারা সঙ্গে আমরাও এটা গভীরভাবে অনুভব করছি। এটা ছিল অনেক কঠিন। আর এমন সময়গুলোতে কেউ কেউ তার অনুভূতি ব্যক্ত করার জন্য ভাষা খুঁজে পায় না। এই ধরনের কষ্টের মধ্যে দিয়ে যখন আপনি যাবেন, তখন সেরে উঠতে সময় লাগে। আমরা এই বাস্তবতার মুখোমুখি এখন। এর সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়, তা অনেকেই পারে না। কারণ এই বেদনা অনেক গভীরের।’

বাবা ও ফুটবল ক্যারিয়ারের দীর্ঘদিনের সঙ্গী হোর্হের মৃত্যুতে মুষড়ে পড়েছেন মেসি। রোজিওর কাছের শহর পেরেজের এল প্রাদো সমাধিক্ষেত্রে পরিবারকে নিয়ে একটি ব্যক্তিগত অনুষ্ঠান করে শেষ বিদায় জানানো হয় হোর্হেকে। বাবার অন্ত্যেষ্টিক্রিয়া শেষে নতুন সিদ্ধান্ত নেন মেসি, যুক্তরাষ্ট্রে ফেরার সময়টা বিলম্বিত করেছেন মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার।

মেসির যুক্তরাষ্ট্রে ফেরার ব্যাপারে আর্জেন্টাইন সংবাদমাধ্যম দোবলে আমারিলা জানিয়েছে, ‘লিওনেলের বাবা হোর্হে মেসির মৃত্যু এই আর্জেন্টাইন তারকাকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি যুক্তরাষ্ট্রে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্টার মায়ামির সঙ্গে তার দায়বদ্ধতা স্থগিত রাখবেন।’

স্প্যানিশ সংবাদপত্র এএস জানিয়েছে, মেসি লিগস কাপ টুর্নামেন্ট আর খেলবেন না। দলটি প্রথম রাউন্ডেই বাদ পড়ার শঙ্কায়। অনির্দিষ্টকালের ছুটিতে থাকার কারণে ক্লাব লিওনের বিপক্ষে এই ম্যাচের পাশাপাশি ন্যাশভিলে এসসি, ফিলাডেলফিয়া ইউনিয়ন, টরন্টো এফসি ও সিএফ মন্ট্রিলের বিপক্ষে এমএলএস ম্যাচও খেলবেন না তিনি। ধারণা করা হচ্ছে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ফিরবেন মেসি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa