ঢাকা
১২ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বিএনপির নীতি-নির্ধারণী বৈঠক জাহাজ চলাচলের পথে জাল, চট্টগ্রাম বন্দরে ২৪ জনের কারাদণ্ড ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ছাড়াল ২১ হাজার ১১ দিনে এলো প্রায় ১৭ হাজার কোটি টাকার প্রবাসী আয় বিপ্লব কুমার সরকারসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী ‘আদিবাসী’ নিয়ে মন্ত্রীদের বক্তব্য প্রত্যাখ্যান জাতীয় আদিবাসী পরিষদের পুলিশের শীর্ষপদে ব্যাপক রদবদল: ২৩ পদে নতুন পদায়ন ওবায়দুল কাদেরসহ ৭ জনের সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা প্রতিমন্ত্রীর
Advertise with us

বিদেশি বিনিয়োগকারীদের সব সুযোগ-সুবিধা দেবে সরকার: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
বিদেশি বিনিয়োগকারীদের সব সুযোগ-সুবিধা দেবে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে অ্যামচেম প্রতিনিধিরা।  ছবি: -সংগৃহীত

বাংলাদেশে বর্তমানে অত্যন্ত অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগ্রহী যেকোনো বিদেশি বিনিয়োগকারীকে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করতে প্রস্তুত।

মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম)-এর আট সদস্যের এক প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। অ্যামচেম বাংলাদেশের সভাপতি ও মাস্টারকার্ডের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ কামালের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে।

সাক্ষাৎকালে অ্যামচেম প্রতিনিধিরা জানান, নতুন দায়িত্ব নেওয়া এই কমিটি বাংলাদেশে অতিরিক্ত মার্কিন বিনিয়োগ আকর্ষণ এবং দুদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করছে। জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। উক্ত সাক্ষাতকালে আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa