ঢাকা
১২ আগস্ট ২০২৬
শিরোনাম
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে মার্কিন বিনিয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ৫ বিলিয়ন ডলার নতুন বিনিয়োগের সম্ভাবনা, চায় নীতির নিশ্চয়তা ও জ্বালানি নিরাপত্তা গুগলের ইতিহাসে দ্রুততম: ১০০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাইলফলকে ‘জেমিনি’ ভারত থেকে আসছে রেলওয়ের ১৯টি আধুনিক কোচ সাভারে প্রেসার কুকার সদৃশ বোমার সন্ধান, এলাকা ঘেরাও সিলেটে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার ১৫ লাখ টাকার মাদক ভাগাভাগি নিয়ে গুলি, ল্যাংড়া রুবেলসহ গ্রেফতার ৫ বরিশাল আদালত চত্বরে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ শোকাহত মেসিকে নিয়ে উৎকণ্ঠায় মায়ামি
Advertise with us

পরকীয়ার অভিযোগ স্ত্রীর, কী বললেন গোবিন্দ?

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
পরকীয়ার অভিযোগ স্ত্রীর, কী বললেন গোবিন্দ?

ছবি: -প্রতিনিধি

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার দাম্পত্য জীবন নিয়ে আলোচনা নতুন নয়। দীর্ঘ দাম্পত্য জীবনে একাধিকবার স্বামীর বিরুদ্ধে অন্য নারীর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছেন সুনীতা। এবার সেই পুরোনো অভিযোগ নিয়ে মুখ খুলেছেন গোবিন্দ।

সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, স্ত্রী সুনীতার সঙ্গে সম্পর্ক এবং সহ-অভিনেত্রীদের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেন গোবিন্দা। সেখানে অভিনেতা দাবি করেন, ৩৩-৩৪ বছর বয়স পর্যন্ত তিনি নিজেকে অত্যন্ত ‘শরিফ’ মানুষ বলেই মনে করতেন।

গোবিন্দার কথায়, সে সময় তিনি এতটাই সরল ছিলেন যে এখন পেছনে ফিরে তাকালে নিজের কাছেই অবাক লাগে। এ প্রসঙ্গে মিষ্টির দোকানের উদাহরণ টেনে অভিনেতা বলেন, মিঠাইয়ের দোকানে থেকেও কেউ যদি খালি হাতে বেরিয়ে আসে, তাহলে সেটি দুঃখের বিষয়।

গোবিন্দার এই মন্তব্যের পরই নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি নিজের জীবনের পুরোনো কোনো সম্পর্কের দিকেই ইঙ্গিত করেছেন অভিনেতা? যদিও কোনো নির্দিষ্ট পরকীয়ার ঘটনা সরাসরি স্বীকার করেননি তিনি।

অভিনেতা জানান, তার অভিনীত অনেক সিনেমার গান জনপ্রিয় হওয়ার পেছনে নায়িকাদের সঙ্গে তার রসায়নেরও ভূমিকা ছিল। পর্দায় রোম্যান্টিক আবহ তৈরি করতে সহ-অভিনেত্রীদের সঙ্গে একটি বিশেষ ধরনের সম্পর্ক তৈরি করতেন তিনি। সব সিনেমা সফল হবে-এমন নিশ্চয়তা না থাকলেও গানগুলো যেন দর্শকের মনে জায়গা করে নেয়, সে চেষ্টা করতেন বলে জানান গোবিন্দ।

সাক্ষাৎকারে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রাবীনা ট্যান্ডনের প্রসঙ্গও উঠে আসে। গোবিন্দা ও রবীনা একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। পর্দায় তাদের জুটি ও রসায়নও দর্শকের কাছে বেশ জনপ্রিয় ছিল।

এর আগে সুনীতা দাবি করেছিলেন, রবীনা একসময় নাকি বলেছিলেন, গোবিন্দা বিবাহিত না হলে তিনি তাকে বিয়ে করতেন। এ প্রসঙ্গে গোবিন্দা বলেন, রবীনা ওই মন্তব্য মজা করেই করেছিলেন।

সুনীতা বিভিন্ন সময়ে স্বামীর জীবনে অন্য নারীর উপস্থিতি এবং বিবাহিত জীবনে বিশ্বাসভঙ্গের অভিযোগ নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। তবে সাম্প্রতিক সাক্ষাৎকারে গোবিন্দা কোনো নির্দিষ্ট পরকীয়ার ঘটনা স্বীকার করেননি। বরং সম্পর্কের প্রসঙ্গে ‘বেইমানি’র বদলে ‘প্রেম’র দিকটি তুলে ধরেছেন তিনি।

১৯৮৭ সালে সুনীতা আহুজাকে বিয়ে করেন গোবিন্দ। তাদের দুই সন্তান-মেয়ে টিনা আহুজা ও ছেলে যশবর্ধন আহুজা। দীর্ঘ দাম্পত্যের পরও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে মাঝেমধ্যেই নানা আলোচনা সামনে আসে। এবার গোবিন্দার ‘মিঠাইয়ের দোকান’ মন্তব্য ঘিরে নতুন করে আলোচনায় এসেছে পুরোনো সেই প্রসঙ্গ।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa