https://asia24.tv


উত্তর কোরিয় সেনা। ছবি: -সংগৃহীত
ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রুশ বাহিনীর সামরিক শক্তি বাড়াতে উত্তর কোরিয়া আবারও বিশাল সৈন্য বহর পাঠাতে যাচ্ছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পিয়ংইয়ং থেকে প্রায় ৫০ হাজার নতুন সেনা সরাসরি যুদ্ধক্ষেত্রের ফ্রন্টলাইনে পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে বলে এক সামাজিক যোগাযোগমাধ্যমের বার্তায় তিনি জানিয়েছেন।
ইউক্রেনীয় গোয়েন্দাদের দাবি, সীমান্তে উত্তর কোরিয়ার তৈরি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মেলায় স্পষ্ট যে, মস্কো কেবল সৈন্যই আনছে না; বরং অস্ত্র প্রযুক্তি ও উৎপাদন লাইসেন্স আদান-প্রদানও বাড়িয়েছে।
রাশিয়া ও উত্তর কোরিয়ার এই যৌথ পদক্ষেপের জবাবে কিয়েভ এখন দক্ষিণ কোরিয়ার সামরিক সহায়তা চাইছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার এবং আধুনিক ড্রোন প্রযুক্তি যৌথভাবে তৈরির লক্ষ্যে ইউক্রেন ও সিউলের মধ্যে একটি নতুন আঞ্চলিক সামরিক অক্ষ গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে।


