ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
‘ট্রাম্প ২০২৮’: এআই ছবিতে জেনারেল সেজে তৃতীয় মেয়াদে ক্ষমতার আভাস! জেদ্দায় প্রতিরক্ষা চুক্তি সই করছে তুরস্ক, সৌদি ও পাকিস্তান কাঁচামরিচের দামে কিছুটা পতন, স্বস্তি মিলছে না নিত্যপণ্যে মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ মিস ওয়ার্ল্ড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনাম যাচ্ছেন সামানজার মক্কায় ৪৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা শুরু, ১৩৩ দেশের ৩৩৪ প্রতিযোগীর অংশ গ্রহন বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৬ নিউইয়র্কে দুর্ঘটনায় আহত তিন বাংলাদেশি পেলেন ৩৩ কোটি টাকার ক্ষতিপূরণ সৌদি-তুরস্ক-পাকিস্তানের যৌথ প্রতিরক্ষা চুক্তি, জেদ্দায় বৈঠক থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর এলোপাতাড়ি গুলি, শিক্ষক নিহত
Advertise with us

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল চোরাকারবারিরা

জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল চোরাকারবারিরা

ছবি: -প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধীন আশারতলি বিওপির জওয়ানরা উপজেলার জারুলিয়াছড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন।

১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. ফয়জুল কবিরের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়।

পরে ব্যাগটি তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৯টি প্যাকেট থেকে ৮৯ হাজার ১৬ পিস হলুদ রঙের এবং ৯০০ পিস সবুজ রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa