ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান আইসিসিআর বৃত্তি নিয়ে ভারতে উচ্চশিক্ষায় যাচ্ছেন ৫৪১ বাংলাদেশি শিক্ষার্থী ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র, বাড়ছে ওয়াশিংটন-ব্রাসিলিয়া উত্তেজনা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত ফুরানোর পথে, ভবিষ্যৎ সামরিক সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর উদ্বোধনে যাত্রা শুরু ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের’ আবারও আইভরি কোস্টের দায়িত্বে হার্ভে রেনার্ড, লক্ষ্য তৃতীয় আফকন শিরোপা ট্রাম্পের গলফ ক্লাবের বাইরে সশস্ত্র ব্যক্তি গ্রেপ্তার, বাড়ি থেকে উদ্ধার অস্ত্রভাণ্ডার উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চলে পানি প্রবেশ আজ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, দেশজুড়ে নানা কর্মসূচি শাকিবের অনুরোধে ফের সিনেমায় ফিরবেন ববিতা, চান পছন্দের গল্প
Advertise with us

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৫ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ৭ জনের মৃত্যু, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি: -প্রতিনিধি

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ক্ষতিগ্রস্ত অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাহাড়ি চা-বাগান অধ্যুষিত মধ্যাঞ্চলে প্রবল বর্ষণের পর আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দেয়। ঘূর্ণিঝড় ডিটওয়াহের আঘাতে ক্ষতিগ্রস্ত এসব এলাকা এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেনি।

শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার পানিতে ডুবে আরও দুজন মারা গেছেন।

তিনি জানান, বন্যা ও ভূমিধসে ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে।

দুর্গত এলাকায় উদ্ধার অভিযানে নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া সড়ক পেরিয়ে আটকে পড়া পরিবারগুলোকে উদ্ধার করছেন তারা।

দেশটির নুওয়ারা এলিয়া ও বাদুল্লাসহ মধ্যাঞ্চলের পাহাড়ি এলাকাগুলো বর্ষা মৌসুমে প্রায়ই ভূমিধসের ঝুঁকিতে থাকে।

এর আগে ২০২৫ সালের শেষ দিকে ঘূর্ণিঝড় ডিটওয়াহের প্রভাবে একই অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রায় ৬৪০ জনের মৃত্যু হয়েছিল। ওই দুর্যোগে প্রায় ৪১০ কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতিও হয়। তখনও দেশজুড়ে স্কুল ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছিল।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa