সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের অন্তত ৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বিস্ফোরণের তীব্রতায় কারখানা ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশ জানায়, ঘটনার পরপরই জয়নব বেগম নামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকে আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখন পযন্ত সাতজনের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। তবে নিহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি।
এর আগে, সন্ধ্যা পৌনে সাতটার দিকে জামগড়া চৌরাস্তা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।




মন্তব্য করুন