ঢাকা
০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
ছাত্র আন্দোলন দমনে মারমুখী হওয়ার নির্দেশ দিয়েছিলেন ওবায়দুল কাদের দেশীয় স্বর্ণ খাতে স্বচ্ছতা আনতে কঠোর নীতিমালার খসড়া চূড়ান্ত মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর ১৬ আগস্ট ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন সব হাসপাতালে ছিনতাই, দুর্ঘটনায় আহতের চিকিৎসা নিশ্চিতের নির্দেশ হাই কোর্টের ৫ ব্যাংক থেকে প্রশাসক প্রত্যাহার করছে বাংলাদেশ ব্যাংক আবার মার্কিন হামলা হলে পাল্টা লক্ষ্যবস্তু হবে উপসাগরীয় জ্বালানি ক্ষেত্র: তেহরান ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডার, নিরাপত্তা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি নির্বাচনের দিন ধার্য করে ইসির তফসিল ঘোষণা রাতেই বাড়বে গ্যাস সরবরাহ, চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল
Advertise with us

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে আপত্তিকর মন্তব্য, বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার

বিজয় থালাপতির সঙ্গে তৃষা কৃষ্ণান। ডানে উদয়নিধি স্ট্যালিন।  ছবি: -সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের বন্ধুত্ব নিয়ে আপত্তিকর, কুরুচিজনক যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করার অভিযোগে বিরোধী দলনেতা উদয়নিধি স্ট্যালিনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

কাবেরী নদীর পানিবণ্টন বিতর্কে মুখ্যমন্ত্রী বিজয়কে আক্রমণ করতে গিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেন উদয়নিধি। অনেকের মতে, পরোক্ষভাবে অভিনেত্রী তৃষাকে উল্লেখ করে তিনি ওই মন্তব্য করেন। এই মন্তব্যের জেরে উদয়নিধির বিরুদ্ধে মামলা হওয়ার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে আটক করে তামিলনাড়ু পুলিশ।

হেফাজতে নেওয়ার আগে উদয়নিধির চেন্নাইয়ের বাসভবনের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করে পুলিশ বাহিনী। গ্রেপ্তারের পর তাকে তাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে।

ইতোমধ্যে মাদ্রাজ হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন উদয়নিধি। মঙ্গলবার বিকেলেই তার আবেদনের শুনানির কথা রয়েছে।

পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় উদয়নিধি সাংবাদিকদের বলেন, ‘যে কথা আমি বলিনি, তার জন্যই আমাকে গ্রেপ্তার করা হচ্ছে।’ তাঁর অভিযোগ, রাজ্যের প্রকৃত সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘোরাতেই এই মামলা করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa