ঢাকা
০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
শাকিবের অনুরোধে ফের সিনেমায় ফিরবেন ববিতা, চান পছন্দের গল্প শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা বাংলাদেশ-থাইল্যান্ড বৈঠকে ভিসা সহজীকরণে জোর, ৭ দিনের মধ্যে প্রসেসিং কুমিল্লায় ৫ ফুট চওড়া ‘অভিনব’ বাড়ি দেখতে ভিড় দক্ষিণ কোরিয়ায় রেকর্ড দাবদাহে মৃত্যু ১৬ সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের অধিকার থাকবে, সংশোধনী আইনের খসড়ায় অনুমোদন পটুয়াখালীর শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা দেখানোর অভিযোগ ফিফার তদন্তের মধ্যেই নতুন বিতর্ক, ফকল্যান্ড বার্তাসহ জার্সি পরে মাঠে আর্জেন্টাইন ক্লাব সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রাশিয়ায় ব্যস্ত সৈকতে ড্রোন বিস্ফোরণ, নিহত ৭
Advertise with us

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে দেখছিলেন এইচএসসির খাতা, শিক্ষক আটক, ৪০০ খাতা জব্দ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে দেখছিলেন এইচএসসির খাতা, শিক্ষক আটক, ৪০০ খাতা জব্দ

চায়ের দোকানের আড্ডায় বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন পরীক্ষক।  ছবি: -সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটক-সংলগ্ন একটি চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের প্রভাষক ইকবাল হোসেন সোহানকে আটক করেছে শিক্ষা বোর্ড। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১০টার দিকে, সিলেটের এক চায়ের দোকানে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সিলেট শিক্ষা বোর্ডের এই পরীক্ষক তাঁর বন্ধুদের নিয়ে আড্ডার ছলে এইচএসসির উত্তরপত্র মূল্যায়ন করছিলেন। একপর্যায়ে খবর পেয়ে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ইকবালকে হাতেনাতে আটক করেন এবং তাঁর কাছ থেকে ৪০০টি খাতা জব্দ করেন। স্থানীয় সূত্রে জানা যায়, আগের রাতেও তাঁরা একই দোকানে বসে খাতা কেটেছিলেন।

জব্দকৃত খাতা ও অভিযোগ সম্পর্কে অভিযুক্ত প্রভাষকের বন্ধু আইরিন লিনজা দাবি করেন, তিনি শাবিপ্রবির প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বন্ধুর সঙ্গে কেবল আড্ডায় ছিলেন, খাতা মূল্যায়নে তাঁর সরাসরি ভূমিকা নেই।

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, চায়ের দোকান থেকে ওই পরীক্ষককে হাতেনাতে ধরা হয়েছে এবং ৪০০টি উত্তরপত্র উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষক বর্তমানে বোর্ড কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে কঠোর বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, ঘটনাটির বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করার পর শিক্ষা বোর্ডের কর্মকর্তারা অভিযুক্ত শিক্ষককে নিজেদের জিম্মায় নিয়ে যান।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa