ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
উচ্চপ্রযুক্তি ও কৌশলগত শিল্পে চীনা বিনিয়োগের আহ্বান অর্থমন্ত্রীর ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেনে বাংলাদেশ ব্যাংকের বড় ছাড় স্পেন-আর্জেন্টিনা ফাইনাল বিতর্কের পর অবসরে রেফারি ভিনচিচ ২৬ টুথপেস্টে বিষাক্ত প্লাস্টিক কণা, তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে লোকসভায় বিজেপি-কংগ্রেস তীব্র বিতর্ক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল ভারতে শিক্ষার্থীদের ওপর একে-৪৭ দিয়ে পুলিশের গুলির ভিডিও নিয়ে চাঞ্চল্য ১০ আগস্ট প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ৩০ জুলাইয়ের কর্মসূচি প্রত্যাহার
Advertise with us

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৬ জুলাই ২০২৬   ৬ বার পঠিত
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।  ছবি: -ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, গুম ও হত্যাকাণ্ডে নীরব সমর্থনের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ আজাদ পার্টির পক্ষ থেকে এ আবেদন জমা দেওয়া হয়।

আজাদ পার্টির পক্ষে অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গণঅভ্যুত্থানের সময় তিন বাহিনীর সর্বাধিনায়ক থাকা সত্ত্বেও মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর পদক্ষেপ নেননি। এছাড়া পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের অভিযান এবং ‘আয়নাঘর’-সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে তৎকালীন রাষ্ট্রপ্রধানদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ‘সুপিরিয়র রেসপনসিবিলিটি’ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্বের নীতি অনুযায়ী তাঁদের ভূমিকা তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানের সময় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতার অভিযোগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামে আরেকটি সংগঠন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৃথক অভিযোগ দায়ের করেছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa