ঢাকা
২৬ জুলাই ২০২৬
Advertise with us

বিনা খরচে ফেসবুকের নতুন ভেরিফায়েড ব্যাজ

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৫ জুলাই ২০২৬   ২ বার পঠিত
বিনা খরচে ফেসবুকের নতুন ভেরিফায়েড ব্যাজ

ফেসবুক ও তার প্রধান টম এলিসন।  ছবি: -ফাইল ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ এবং ব্যবহারকারীর প্রকৃত পরিচয় নিশ্চিত করতে ‘ফেসবুক ভেরিফায়েড’ নামের সম্পূর্ণ বিনামূল্যে নতুন একটি ফিচার চালু করেছে মেটা। ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণার ঝুঁকি কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ফেসবুকের প্রধান টম অ্যালিসন আনুষ্ঠানিকভাবে এই ফ্রি ব্যাজ চালুর ঘোষণা দেন। তিনি জানান, নতুন ব্যাজটি মূলত প্রোফাইলের পেছনে কোনো প্রকৃত ব্যক্তি আছেন কি না, তা নিশ্চিত করবে। এতে আগের মতো বাড়তি ফি গুনতে হবে না।

পদ্ধতি ও শর্তাবলি:

প্রক্রিয়া: একটি সেলফি ভিডিও আপলোড করতে হবে। এআই ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে তা প্রোফাইল ছবির সঙ্গে মিলিয়ে কয়েক মিনিটে পরিচয় যাচাই করা হবে।

যোগ্যতা: ব্যবহারকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং অ্যাকাউন্টকে মেটার কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে।

কার্যকারিতা: ভেরিফিকেশন সম্পন্ন হলে ফেসবুক মার্কেটপ্লেস ও ডেটিংসহ বিভিন্ন জায়গায় ব্যাজটি দেখা যাবে।

মেটা স্পষ্ট করেছে, এই ব্যাজটি কোনো সেলিব্রিটি বা প্রতিষ্ঠানের মতো পরিচিতির স্বীকৃতি দেবে না এবং পেইড ‘মেটা ভেরিফায়েড’ সেবার পরিপূরক নয়। কেবল জেনারেটিভ এআই দিয়ে তৈরি কাল্পনিক ছবি ও ভুয়া তথ্যের মাধ্যমে চালানো জালিয়াতি থামাতেই সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুরক্ষা ব্যবস্থা আনা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa