মিরপুর-১০-এর সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শনে মধ্যরাতে গাড়ি নিয়ে বের হন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এসময় হকারদের অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের কড়া নির্দেশ দিন ।
সোমবার (৫ অক্টোবর) মধ্যে রাতে নিজে গাড়ি চালিয়ে রাজধানীর মিরপুর-১০-এর হকার উচ্ছেদ-পরবর্তী সার্বিক পরিস্থিতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু পরিস্থিতি, বৃক্ষরোপণ কর্মসূচি ও ড্রেন ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন তিনি।
এ সময় প্রশাসক মিরপুর-১০-এর হকার উচ্ছেদ-পরবর্তী হকারদের অবৈধ বিদ্যুতের লাইন কেটে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি পরিদর্শনকালে প্রশাসক মিরপুর-১০-এর হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদের পর বৃক্ষরোপণ পর্যবেক্ষণ করেন।
এ সময় প্রশাসক, বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ড্রেন ব্যবস্থা সংস্কার, প্রজেক্টর ডাস্টবিন স্থাপন ও সাধারণ জনগণের জনদুর্গভোগ কমানোসহ বিভিন্ন কার্যক্রম দ্রুত বাস্তবায়ন নির্দেশনা দেন।
প্রশাসক মিরপুর-১০ হতে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রো রেলের পিলার ও এর আশপাশের বিভিন্ন দেওয়ালে অবৈধ পোস্টার ও লিফলেট অপসারণের পর সিটি কর্পোরেশনের উদ্যোগে আসন্ন গ্রাফিতি অঙ্কনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। মিরপুর-১০ কে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগর হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।





মন্তব্য করুন