আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দেওয়ার এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা সকল “সাজানো মামলা” দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। েতিনি কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই এ ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি কেবল যাত্রী হয়রানি, প্রবাস থেকে ফেরত বাংলাদেশিদের উপেক্ষা ও অন্যায় আচরণের প্রতিবাদ করেছেন। তার ভাষা কী ছিল, সেটা দেখেন। কিন্তু তিনি যে বিষয়ে প্রতিবাদ করেছেন, তার ভুক্তভোগী সাক্ষী বিমানবন্দরের উপস্থিত যাত্রীরা।
তিনি আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতিকে চাপা দেওয়ার উদ্দেশ্যে এ হয়রানিমূলক গ্রেপ্তার করে থাকলে, অশনি সংকেত, ভুক্তভোগী জনগণ এটা কোনো অবস্থাতেই মেনে নেবেন না।





মন্তব্য করুন