বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের কার্যক্রম আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ৪ অক্টোবর পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আজ ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল গ্রহণ করা হবে। পরবর্তীতে ৬ অক্টোবর দায়ের করা আপিলসমূহ নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর এবং পরদিন ৮ অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ বিষয়ে গণমাধ্যমকে জানান, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নিতে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তা বাছাই শেষে জমা পড়া ছয়জন প্রার্থীর সকলের মনোনয়নপত্রই বৈধ বলে ঘোষণা করেছেন।
বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির ওবায়দুল্লাহ্ মাসুম ও মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফল আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।





মন্তব্য করুন