https://asia24.tv


ছবি: -সংগৃহীত
জামালপুরের মাদারগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিএসপি সার বিক্রির অভিযোগে বিএডিসির এক ডিলারকে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আদারভিটা ইউনিয়নের বাজিতেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী।
অভিযান সূত্রে জানা যায়, কৃষকদের কাছে বাড়তি দামে সার বিক্রির অভিযোগের ভিত্তিতে বিএডিসির অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান ‘এস এন ট্রেডার্স’-এ সারপ্রাইজ অভিযান পরিচালনা করা হয়। সেখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে টিএসপি সার বিক্রির সত্যতা পায় প্রশাসন। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি মনতাজুর আলীকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, প্রান্তিক কৃষকদের স্বার্থ সুরক্ষা এবং সার বিক্রিতে যেকোনো ধরনের কৃত্রিম সংকট ও অনিয়ম রোধে উপজেলাজুড়ে এমন তদারকি ও সচিত্র অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


