ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রীয় কোষাগারে ফাটল-রাজস্ব ফাঁকি অপচয় ও দুর্নীতির অর্থনীতি ইকুরিয়া বিআরটিএ অফিসে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে দুদকের আকস্মিক অভিযান মধ্যপ্রাচ্যে স্থায়ী সামরিক উপস্থিতি কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র ১৬ ডিসেম্বরেই আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া অনভিপ্রেত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চালের রপ্তানি কোটা অর্ধেকে নামাল সরকার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ উদ্যোগ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিলামে পণ্য বিক্রি করে ৬০০ কোটি টাকার মাইলফলক ছুঁল চট্টগ্রাম কাস্টমস লক্ষ্মীপুরে হোটেল দখলচেষ্টা: বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
Advertise with us

ইকুরিয়া বিআরটিএ অফিসে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে দুদকের আকস্মিক অভিযান

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
ইকুরিয়া বিআরটিএ অফিসে দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে দুদকের আকস্মিক অভিযান

ছবি: -প্রতিনিধি

সেবা গ্রহীতাদের ভোগান্তি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে রাজধানী ঢাকার ইকুরিয়া বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ভূঁইয়ার নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযানে দুদকের কর্মকর্তারা ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ে অবস্থান করে দালালচক্রের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় এক আনসার সদস্যকে সন্দেহজনকভাবে সেবাপ্রত্যাশীর কাছ থেকে টাকা নেওয়ার প্রস্তাব দেওয়ার অভিযোগে শনাক্ত করা হয়।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক তাপস ভট্টাচার্য জানান, বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্সসহ বিভিন্ন সেবা পেতে দালালদের দৌরাত্ম্য ও ঘুস লেনদেনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান চালানো হয়।

তিনি বলেন, অভিযানের সময় দুদকের সদস্যরা প্রায় এক ঘণ্টা ছদ্মবেশে পুরো কার্যালয় পর্যবেক্ষণ করেন। এ সময় এক আনসার সদস্যকে শনাক্ত করা হয়। তিনি ১৫ হাজার টাকার বিনিময়ে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার প্রস্তাব দেন এবং টাকা বিকাশের মাধ্যমে লেনদেন করা হবে বলে জানান।

পরে ওই আনসার সদস্যকে উপ-পরিচালকের কার্যালয়ে নেওয়া হলে তিনি অভিযোগের বিষয়ে সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। তার মোবাইল ফোন ও বিকাশের তথ্য যাচাই করে দুদক জানতে পারে, তিনি প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করছিলেন। এ ঘটনায় ওই আনসার সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে সেবাপ্রত্যাশীদের কাছ থেকে নিয়মিত ঘুস আদায় করে মাসে এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত অবৈধভাবে আদায়ের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের সঙ্গে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশও জড়িত বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস, মালিকানা পরিবর্তন ও নিবন্ধনসহ বিভিন্ন সেবা দেওয়ার ক্ষেত্রে সেবাভেদে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ নেওয়া হয়।

এছাড়া কার্যালয়ের সামনে গড়ে ওঠা প্রায় ৪৫টি অবৈধ দোকান ও ট্রাকস্ট্যান্ড থেকেও মাসিক ভাড়া ও চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে।

এসব অভিযোগের বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট টিম প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa