ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত বিধি সংশোধনের উদ্যোগ উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট প্রাথমিকে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগ ও মিড ডে মিল চালুর ঘোষণা রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ইতালি: প্রতিমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর উচ্চশিক্ষার প্রসারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ইতালি ও বাংলাদেশের অংশীদারিত্বে নতুন দিগন্ত: অর্থনীতি ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়িত্ব হারানো বিচারপতি আব্দুল মান্নান পেলেন বিচারিক ক্ষমতা বিরামপুরে বিএসএফের অনুপ্রবেশের পাঁয়তারা ভণ্ডুল করল বিজিবি ও জনতা
Advertise with us

উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট

ছবি: -প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পূর্ণভাবে উপজেলাভিত্তিক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব। এ সময় তিনি স্পষ্ট করে জানান, বিশৃঙ্খলা এড়াতে একটি উপজেলার অধীনে থাকা সব ইউনিয়ন পরিষদের নির্বাচন একই দিনে ও একই সঙ্গে অনুষ্ঠিত হবে

‎সোমবার (৭ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এসব কথা জানান ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎নির্বাচনের ধাপ সংক্রান্ত প্রশ্নে ইসি সচিব জানান, ইউপি নির্বাচন পাঁচ নাকি ছয় ধাপে অনুষ্ঠিত হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। তবে বিশৃঙ্খলা এড়াতেই পুরো উপজেলা ধরে একসাথে ভোটের আয়োজন করা হবে। তিনি ব্যাখ্যা করেন, একটি উপজেলার কয়েকটি ইউনিয়নে এক ধাপে আর বাকিগুলোতে অন্য ধাপে ভোট হলে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা থাকে। সেই ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ। তফসিল ঘোষণার দিনক্ষণ নির্ধারণ কমিশনের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।

‎প্রচার-প্রচারণা ও বিধিমালার পরিবর্তন নিয়ে তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নতুন নিয়ম অনুযায়ী কোনো কাগজের পোস্টার ব্যবহার করা যাবে না। বাকি যেসব সংশোধনী আসছে, তা দ্রুতই গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

‎ইসির পরিকল্পনা অনুযায়ী, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ, ৩৩০টি পৌরসভা, পাঁচ শতাধিক উপজেলা, ৬১টি জেলা পরিষদ এবং ১৩টি সিটি করপোরেশনের মধ্যে ইউপি নির্বাচন দিয়েই এই বিশাল কর্মযজ্ঞ শুরু হচ্ছে।

‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন আগে জানিয়েছিলেন, সেপ্টেম্বরে তফসিল ঘোষণা করে নভেম্বরের মধ্যে ইউপি ভোট শেষ করার প্রস্তুতি চলছে। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa