ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিরামপুরে বিএসএফের অনুপ্রবেশের পাঁয়তারা ভণ্ডুল করল বিজিবি ও জনতা পূর্ব জার্মানির নির্বাচনে কট্টর ডানপন্থীদের বড় জয়, মাস্ককে ধন্যবাদ উপজেলা নির্বাচন: পোস্টার ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা, প্রচারণায় থাকছে কড়াকড়ি ইরান সংঘাতে নিহত মার্কিন সেনা পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’ নেপালের সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন বন্দি থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার আগস্টে নিরাপদ খাদ্য আইনে ৫০ মামলা, কোটি টাকা জরিমানা দেশের ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের নির্দিষ্ট সম্মানী ভাতা দিচ্ছে সরকার পাহাড়ি পথে বাস খাদে পড়ে কেপ ভার্দেতে নিহত ২৫ শিশু-কিশোর দিল্লিতে ছাত্রাবাস ধসে নিহত বেড়ে ৫, আটকা অন্তত ৫০ ঢাকার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদক কারবারি চট্টগ্রামে গ্রেফতার
Advertise with us

১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীতে মানুষের ঢল

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
১১ দলীয় ঐক্যের লংমার্চে ফেনীতে মানুষের ঢল

ছবি: -প্রতিনিধি

১১ দলীয় ঐক্যের ঘোষিত ঢাকা-চট্টগ্রাম লংমার্চের বহর শনিবার বিকেলে ফেনীর মহিপালে পৌঁছালে হাজার হাজার মানুষের ঢল নামে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকায় প্রায় ৫ থেকে ৭ কিলোমিটার জুড়ে নেতাকর্মী ও উৎসুক জনতার উপস্থিতি জনসমুদ্রে রূপ নেয়। এতে লংমার্চের প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন প্রকাশ পায়।

মহিপালে ফেনী জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। জনসভার আবহে গাড়ির ওপর দাঁড়িয়ে উপস্থিত বিপুল জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান কেন্দ্রীয় শীর্ষ নেতারা।

ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।

এছাড়াও সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় জেলা পর্যায় থেকে আসা শীর্ষ প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি। ফেনী জেলা ও কেন্দ্রীয় ১১ দলীয় ঐক্যের অন্যান্য বিশিষ্ট দায়িত্বশীল নেতারাও এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa