ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্ত বিধি সংশোধনের উদ্যোগ উপজেলাভিত্তিক হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন: একই দিনে সম্পন্ন হবে সব ইউপির ভোট প্রাথমিকে ৩৫ হাজার প্রধান শিক্ষক নিয়োগ ও মিড ডে মিল চালুর ঘোষণা রোহিঙ্গা সংকট বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: জাপানি দূতের কাছে প্রধানমন্ত্রী প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ইতালি: প্রতিমন্ত্রী শেখ হাসিনার আপিলের সুযোগ শেষ: চিফ প্রসিকিউটর উচ্চশিক্ষার প্রসারে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ইতালি ও বাংলাদেশের অংশীদারিত্বে নতুন দিগন্ত: অর্থনীতি ও কর্মসংস্থানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দায়িত্ব হারানো বিচারপতি আব্দুল মান্নান পেলেন বিচারিক ক্ষমতা বিরামপুরে বিএসএফের অনুপ্রবেশের পাঁয়তারা ভণ্ডুল করল বিজিবি ও জনতা
Advertise with us

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ৫ বার পঠিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: -প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় অংশ নিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় এতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত বিশিষ্ট গুণীজনেরা আলোচনায় অংশ নেন। সভায় বক্তারা দলের প্রতিষ্ঠা বার্ষিকীর ঐতিহাসিক তাৎপর্য এবং দেশ পুনর্গঠনে সরকারের নেওয়া নানা অঙ্গীকার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa