ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিরামপুরে বিএসএফের অনুপ্রবেশের পাঁয়তারা ভণ্ডুল করল বিজিবি ও জনতা পূর্ব জার্মানির নির্বাচনে কট্টর ডানপন্থীদের বড় জয়, মাস্ককে ধন্যবাদ উপজেলা নির্বাচন: পোস্টার ও মিছিলের ওপর নিষেধাজ্ঞা, প্রচারণায় থাকছে কড়াকড়ি ইরান সংঘাতে নিহত মার্কিন সেনা পরিবারকে ভাতা দেবে না পেন্টাগন, ‘কারণ এটি যুদ্ধ নয়’ নেপালের সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন বন্দি থাকার পর চীনা নাগরিক জীবিত উদ্ধার আগস্টে নিরাপদ খাদ্য আইনে ৫০ মামলা, কোটি টাকা জরিমানা দেশের ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের নির্দিষ্ট সম্মানী ভাতা দিচ্ছে সরকার পাহাড়ি পথে বাস খাদে পড়ে কেপ ভার্দেতে নিহত ২৫ শিশু-কিশোর দিল্লিতে ছাত্রাবাস ধসে নিহত বেড়ে ৫, আটকা অন্তত ৫০ ঢাকার ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদক কারবারি চট্টগ্রামে গ্রেফতার
Advertise with us

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬   ২১ বার পঠিত
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎসের সন্ধানে সরকার: শামা ওবায়েদ

ছবি: -প্রতিনিধি

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বহুমুখী উৎস খোঁজা হচ্ছে এবং প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ কথা জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে। সরকার সম্ভাব্য সব বিকল্প উৎসের মাধ্যমে সংকট সমাধানে চেষ্টা করছে। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে।

আসন্ন জাতিসংঘ সম্মেলনে দেশের অর্থনীতিসহ জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকে সঠিক পথে নিতে সময় প্রয়োজন। এরইমধ্যে বর্তমান সরকার ব্যাংকিং খাতকে স্বচ্ছ করতে কাজ করছে। দেশের বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনতেও চেষ্টা চলছে। তবে এজন্য আরও সময় লাগবে। দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, অবৈধ অভিবাসন বন্ধেও কাজ চলছে। রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে। এ বিষয়ে জাতিসংঘ সম্মেলনে আলাদা একটি সেশন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা ছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধান করা কঠিন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa