ঢাকা
০১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০ নেপালের আকস্মিক বন্যা: এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ৬ অঞ্চলে, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ৪৮ বছরে বিএনপি: গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গড়ার বার্তা প্রধানমন্ত্রীর শাহজালাল বিমানবন্দরে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে ৩ সেনাসদস্য নিহত, আহত ৪ মালয়েশিয়ার শ্রমবাজার: সিন্ডিকেট নয় বৈধ এজেন্সিকে সুযোগ দেওয়ার দাবি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন এনামুল হক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় বেতনস্কেল অনুমোদন: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, চলতি জুলাই থেকেই কার্যকর
Advertise with us

নেপালের আকস্মিক বন্যা: এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
নেপালের আকস্মিক বন্যা: এক বাড়ি থেকেই ২৪ মরদেহ উদ্ধার

ছবি: -প্রতিনিধি

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপালে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির একটিমাত্র বাড়ি থেকে ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা। আকস্মিক এই বন্যায় নদী ও খালের পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় বহু ঘরবাড়ি ও জনপদ তলিয়ে গেছে । এরপর বন্যার পানির সঙ্গে আসা কাদার নিচে চাপা পড়ে নির্মম মৃত্যু হয় তাদের।

গতকাল সোমবার (৩১ আগস্ট) এসব মরদেহ উদ্ধার করা হয়।

বিদুরের পুলিশ সুপার বিপিন রেগমি বলেছেন, উদ্ধারকারীরা আজ মঙ্গলবার ওই বাড়িতে আরও মরদেহের সন্ধান করবে। তিনি বলেন, “আমাদের ধারণা সেখানে আরও মরদেহ চাপা পড়ে আছে।”

স্থানীয় পৌরসভার কর্মকর্তা মঙ্গল তমঙ্গ বলেছেন, উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে একটি শিশুর। আর বাকিগুলো পূর্ণ বয়স্ক মানুষের।

তিনি বলেছেন ছয়টি মরদেহ হেলিকপ্টারে করে রাজধানী কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়েছে। আর বাকিগুলো এখনো শহরে আছে। তবে এগুলোও কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হবে।

যেহেতু শুধুমাত্র একটি বাড়িতে এতগুলো মরদেহ পাওয়া গেছে। তাই সেখানকার অন্যান্য বাড়িতেও মরদেহ থাকতে পারে। এ কারণে ওই এলাকায় আরও অভিযান চালানো হবে।

ভয়াবহ ওই আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা ৯৫০ জন ছাড়িয়ে গেছে। অনেক জায়গায় এখনো ঠিকমতো উদ্ধার অভিযান চালানো যায়নি, তাই এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: সিএনএন

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa