https://asia24.tv


ছবি: -প্রতিনিধি
ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ), ঢাকা’র ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন শেষে বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল সভাপতি এবং এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নতুন কমিটিতে বাংলাদেশের আলো পত্রিকার সাব-এডিটর জওহার ইকবাল খান সহ-সভাপতি, দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক শহীদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক এবং দর্পণ প্রতিদিনের বার্তা সম্পাদক গণেশ চন্দ্র হাওলাদার অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দেশ টিভির স্টাফ রিপোর্টার মো. তাইমুন ইসলাম রায়হান সাংগঠনিক সম্পাদক, দ্য ডেইলি কান্ট্রি টুডের সাব-এডিটর মো. আসাদুজ্জামান (সজীব) দপ্তর সম্পাদক এবং দেশ টিভির সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের মো. আরিফুল ইসলাম, দৈনিক এদিনের রিপোর্টার মোহাম্মদ কামরুল হাসান (শিশির), দৈনিক সরেজমিনের রিপোর্টার রিপন হাওলাদার, অপরাধ চিত্রের নির্বাহী সম্পাদক আলমগীর হোসেন ও শারমিন আজাদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন এবং নির্বাচন কমিশনার হিসেবে আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ ও মুহাম্মদ আনোয়ারুল হক দায়িত্ব পালন করেন। তারা নির্বাচন পরিচালনার পাশাপাশি ফলাফল ঘোষণা করেন।
ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যরা বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনে উপস্থিত থেকে ভোট প্রদান করেন।


