ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের মসজিদের নিজ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার মালয়েশিয়ার শ্রমবাজার চাল :  সম্পূর্ণ বিন খরচে যাবেন ১০ হাজার কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড: বিচ্ছিন্ন পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল নেপালে পাহাড়ি ঢলে আটকে পশ্চিমবঙ্গের ৩৯ পর্যটক, নিখোঁজ ৩৭ হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদরাসাছাত্রদের বিক্ষোভ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার দীর্ঘ যানজট, চরম ভোগান্তি হরমুজ প্রণালি খুলতে শর্ত নির্ধারণ করছে ইরান, ওমানের সঙ্গে করিডরে সম্মত নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার
Advertise with us

নেপালে পাহাড়ি ঢলে আটকে পশ্চিমবঙ্গের ৩৯ পর্যটক, নিখোঁজ ৩৭

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২৯ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
নেপালে পাহাড়ি ঢলে আটকে পশ্চিমবঙ্গের ৩৯ পর্যটক, নিখোঁজ ৩৭

ছবি: -সংগৃহীত

নেপালে আকস্মিক হড়পা বানে (পাহাড়ি ঢল) সৃষ্ট বিপর্যস্ত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের অন্তত ৩৯ জন পর্যটক আটকে পড়েছেন। এর মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও ৩৭ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ভারতের রাজনৈতিক নেতা মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা রায়ও রয়েছেন, যিনি কৈলাস মানসরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ হন।

পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, উদ্ধার হওয়া বসিরহাটের দুই পর্যটককে কাঠমান্ডু থেকে বিশেষ বিমানে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। বাকিদের সন্ধানে নেপালে রাজ্য সরকারের একটি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। নিখোঁজদের পরিবারকে সহায়তায় একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করার পাশাপাশি তিব্বত সীমান্ত সংলগ্ন পর্যটকদের বিষয়ে জানতে চীন সরকারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে।

কলকাতার একটি পর্যটন সংস্থার মাধ্যমে যাওয়া ৩২ জন পর্যটকের খোঁজে চার সদস্যের দল কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতাল ও মর্গে তল্লাশি চালালেও এখনও কারও সন্ধান মেলেনি। নতুন করে আবার পাহাড়ি ঢলের সতর্কতা জারি করায় সাময়িকভাবে সন্ধান চালানো ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে এখনও অন্তত ৩২০ জন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তবে ইতোমধ্যে তামিলনাড়ুর ২১ জনসহ মোট ৮৫ জন ভারতীয়কে নিরাপদে দেশে ফেরানো হয়েছে।

প্রাথমিকভাবে নেপাল সরকার বিদেশি উদ্ধারকারী দল প্রবেশে নিষেধাজ্ঞা দিলেও আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মুখে পরবর্তীতে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। এর ফলে বিভিন্ন দেশের উদ্ধারকারী দল নেপালে প্রবেশের অনুমতি পাওয়ায় উদ্ধারকাজ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa