ঢাকা
২৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রংপুরে চার খুন: অভিযুক্তদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণা আইনজীবী সমিতির জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের রক্তের সঙ্গে কোনো আপস করা হবে না : প্রধানমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল নেপালর ভয়াবহ বন্যা : প্রাণহানি বেড়ে ৬১৬, খোঁজ মিলছে না প্রায় দুই হাজার মানুষের মসজিদের নিজ কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার মালয়েশিয়ার শ্রমবাজার চাল :  সম্পূর্ণ বিন খরচে যাবেন ১০ হাজার কর্মী ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড: বিচ্ছিন্ন পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ আন্তর্জাতিক চাপে অবশেষ উদ্ধারকাজে বিদেশি সহায়তার অনুমতি দিলো নেপাল নেপালে পাহাড়ি ঢলে আটকে পশ্চিমবঙ্গের ৩৯ পর্যটক, নিখোঁজ ৩৭
Advertise with us

কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৪

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৪

ছবি: -সংগৃহীত

বরিশালের কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার ও বাল্কহেডসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে বরিশাল সদর উপজেলার দপদপিয়া ব্রিজ সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে কোস্ট গার্ড স্টেশন বরিশালের একটি বিশেষ দল তাদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় একটি ড্রেজার ও বাল্কহেড জব্দসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর বরিশাল সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রেজার ও বাল্কহেড মালিকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করে এবং অর্থটি রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এমন অপরাধ না করার মুচলেকা নিয়ে আটককৃতদের ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা আরও উল্লেখ করেন, অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কীর্তনখোলার নদীতীরবর্তী বসতভিটা ও ফসলি জমি নদীভাঙনের মারাত্মক ঝুঁকিতে পড়ছে। সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa