ঢাকা
২৮ আগস্ট ২০২৬
শিরোনাম
হরমুজ প্রণালি খুলতে শর্ত নির্ধারণ করছে ইরান, ওমানের সঙ্গে করিডরে সম্মত নতুন পে-স্কেল মন্ত্রিসভায় উঠতে পারে সোমবার ট্রাম্পের নীতিতে মার্কিন বিজ্ঞানে ধস: হার্ভার্ড-এমআইটি ছেড়ে কানাডায় ৪৮ শীর্ষ বিজ্ঞানী তিব্বতে বাঁধ ভেঙে দ্বিতীয় দফা বন্যা: নেপাল ও চীনে উদ্ধার স্থগিত কীর্তনখোলায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজারসহ আটক ৪ মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরী মোতায়েন রুমিন ফারহানাকে নিয়ে রাশেদ খাঁনের বিতর্কিত পোস্ট কক্সবাজারে বারে যুবক খুন, পিটুনিতে আহত অভিযুক্তের হাসপাতালে মৃত্যু সৌদিতে আগুনে নিহত ৯ প্রবাসীর মরদেহ পৌঁছাল গ্রামে নেপালের বন্যায় মৃত্যু বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৪০০
Advertise with us

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ছবি: -প্রতিনিধি

গাজীপুরে একটি ঝুটের গুদামে হঠাৎ করে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে কোনাবাড়ীর দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে নগরীর কোনাবাড়ী থানাধীন দেওলিয়া বাড়ীর ক্লাব মোড় এলাকার ওই ঝুটের গোডাউনের ভেতর থেকে কালো ধোঁয়া উড়তে থাকে। এ সময় গোডাউনের কর্মচারী ও আশপাশের লোকজন আগুন টের পেয়ে প্রাথমিক ভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ততক্ষণে আগুন ভয়াবহ হয়ে উঠে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কোনাবাড়ী ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এবং সারাবো ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক সাইদুল আলম চৌধুরী জানান, ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

তিনি আরও জানান, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa