ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
রাজধানীর যাত্রাবাড়ীতে মর্মান্তিক দুর্ঘটনা: দ্রুতগতির গাড়ির ধাক্কায় পথচারী নিহত লাখো জনস্রোতে মুখরিত চট্টগ্রাম: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঐতিহাসিক জশনে জুলুস শুরু ঢাকায় ভুটানের রাজার স্বল্পকালীন যাত্রা বিরতি: রাষ্ট্রপতির সাথে উষ্ণ সৌজন্য সাক্ষাৎ ৯০০ মার্কিন পণ্যে কানাডার ৫০% পর্যন্ত পাল্টা শুল্ক বিশ্বজুড়ে ভিসা আবেদনকারীদের সাক্ষাৎকার স্থগিত করল ট্রাম্প প্রশাসন প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর হাত বিচ্ছিন্ন, জখম বাবা-মাও গ্রিসের ক্রিট দ্বীপে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার ১৬৫ সিসির বেশি বাইক আমদানিতে নিষেধাজ্ঞা বহাল, নতুন নীতি আদেশ জারি ঢাকায় ব্রাজিলের প্রীতি ম্যাচ: বাধা আন্তর্জাতিক সূচি ও অর্থায়ন আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
Advertise with us

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর হাত বিচ্ছিন্ন, জখম বাবা-মাও

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৬ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর হাত বিচ্ছিন্ন, জখম বাবা-মাও

ছবি: -সংগৃহীত

মেহেরপুর শহরে গভীর রাতে ঘরে ঢুকে এক তরুণীর ওপর ধারাল অস্ত্র দিয়ে নৃশংস হামলার অভিযোগ উঠেছে সায়ন নামের এক বখাটে যুবকের বিরুদ্ধে। হামলায় এসএসসি পরীক্ষার্থী স্মৃতি খাতুন (১৭) নামের ওই তরুণীর ডান হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে রক্ষা করতে গিয়ে হামলায় গুরুতর আহত হয়েছেন তাঁর বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকার প্রধান সড়কের পাশে আহত স্মৃতির নিজ বাড়িতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলে যাওয়া-আসার পথে স্মৃতিকে প্রতিনিয়ত উত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন সায়ন। বিষয়টি সায়নের পরিবারকে জানানোর পর উত্যক্তের মাত্রা আরও বেড়ে যায় এবং অনবরত হুমকি দেওয়া শুরু হয়। মঙ্গলবার গভীর রাতে সায়ন বাড়ির প্রাচীর টপকে স্মৃতির কক্ষে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সে ডাব কাটার ধারালো দা দিয়ে স্মৃতির ওপর হামলা চালিয়ে তাঁর ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দেয়। স্মৃতির আকুল চিৎকারে বাবা-মা ছুটে এলে তাঁদের ওপরও অতর্কিতে দা নিয়ে ঝাঁপিয়ে পড়ে ঘাতক সায়ন। এতে সেলিমের পিঠে এবং রেবেকার হাতে গুরুতর জখম হয়।

প্রতিবেশীরা চিৎকার শুনে এগিয়ে এসে রক্তভেজা ঘরে স্মৃতি ও তাঁর বাবা-মাকে মারাত্মক আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। মেঝেতে পড়ে ছিল ডাব কাটার রক্তমাখা দা ও স্মৃতির বিচ্ছিন্ন হাত। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আহতদের শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। মেহেরপুরে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত অস্ত্রোপচারের জন্য তাঁদের জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা-পুলিশের একাধিক টিম দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাচেষ্টায় ব্যবহৃত ধারাল দা-টি আলামত হিসেবে উদ্ধার করেছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীদের সাথে কথা বলেছে। অভিযুক্ত বখাটে সায়নকে দ্রুত গ্রেপ্তার করতে একাধিক অভিযান শুরু হয়েছে এবং তাঁকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa