ঢাকা
২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে সারের সংকট নেই: তথ্য উপদেষ্টা নির্ভরতা নয়, চাই পারস্পরিক সহযোগিতা: ইইউ রাষ্ট্রদূত ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা বাংলাদেশের সর্বাত্মক সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির ওমান উপকূলে ক্ষেপণাস্ত্র হামলায় তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত সম্মিলিত ইসলামী ব্যাংকে হেয়ারকাট বাতিল: চাহিদামতো টাকা তুলতে পারবেন গ্রাহকরা রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল, একদিনে পরিবর্তন সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ৫ জেলের মরদেহ উদ্ধার
Advertise with us

ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
ব্যাটারিচালিত রিকশা চলাচলে শিগগিরই নীতিমালা: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।  ছবি: -ফাইল ছবি

রাজধানী ঢাকা ও সংলগ্ন এলাকার প্রধান সড়ক এবং মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার অনিয়ন্ত্রিত চলাচল সুশৃঙ্খল করতে খুব দ্রুত একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। নতুন এই নীতিমালায় কোন এলাকায় কত সংখ্যক ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে, যানবাহনের কারিগরি মান ও চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণসহ নানা বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা অন্তর্ভুক্ত থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সার্বিক কার্যক্রম ও অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব কথা জানান। সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার প্রধান সড়কগুলোতে ব্যাপকভাবে ব্যাটারিচালিত রিকশার বিস্তার ঘটে। এতে যাত্রীদের সাময়িক সুবিধা হলেও শহরের সার্বিক যাতায়াত ব্যবস্থায় তীব্র বিশৃঙ্খলা তৈরি হয়েছে। অনিয়ন্ত্রিত রিকশা, প্রশিক্ষণহীন চালক এবং সঠিক ট্রাফিক নিয়ম না মানার কারণে প্রতিনিয়ত প্রধান সড়কগুলোতে যানজট হচ্ছে। একই সাথে এসব যানবাহনের কারিগরি নিরাপত্তার অভাব ও নিম্নমান বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

উপদেষ্টা বলেন, ‘অনিয়ন্ত্রিত পরিস্থিতি নিরসন করে একটি নিরাপদ ও সুশৃঙ্খল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই নতুন নীতিমালার মূল লক্ষ্য। এই বাহনগুলোর চলাচলের সুনির্দিষ্ট এলাকা এবং কারিগরি সক্ষমতা কীভাবে নির্ধারিত হবে, তা নীতিমালায় পরিষ্কার করা হবে।’

সংবাদ সম্মেলনে দেশের অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির সাম্প্রতিক নানা অগ্রগতিও তুলে ধরা হয়। উপদেষ্টা জানান, কিশোরগঞ্জের কাটিয়াদীতে জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে, যেখানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পদক দেওয়া হয়। মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য এবং কৃষি খাতের এই অগ্রগতির প্রশংসাও করেন তিনি।

পাশাপাশি প্রান্তিক জনগণের সামাজিক নিরাপত্তা জোরদারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরুর বিষয়টি নিশ্চিত করা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলায় নতুন উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণের মাধ্যমে এবারের কর্মসূচি শুরু হলো। চলতি অর্থবছরে প্রায় ১৪ হাজার কোটি টাকা বরাদ্দে দেশের মোট ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনা হবে।

ডা. জাহেদ উর রহমান উল্লেখ করেন, ফ্যামিলি কার্ডের অর্থ সরাসরি পাওয়ার ফলে প্রান্তিক জনগোষ্ঠীর ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাবে। দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তা বাজারে চাহিদা বাড়াবে, স্থানীয় ব্যবসা-বাণিজ্যে গতি সঞ্চার করবে এবং নতুন কর্মসংস্থান তৈরিতে প্রত্যক্ষ ভূমিকা রাখবে। ভবিষ্যতে দেশের প্রতিটি পরিবারকেই পর্যায়ক্রমে এই কর্মসূচির আওতাভুক্ত করার পরিকল্পনা রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa