ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল গুম-খুনের শিকার পরিবারকে সহায়তায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ এবার কানাডাকে ‘অঙ্গরাজ্য’ বললেন ট্রাম্প জনশক্তি রপ্তানিতে বড় ধস: ৬ মাসে বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৯ শতাংশ আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা সার সংকটে ক্ষুব্ধতা, গুদাম ভেঙে ১০ টন ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণে রাজউকের কঠোর হুশিয়ারি
Advertise with us

জনশক্তি রপ্তানিতে বড় ধস: ৬ মাসে বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৯ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
জনশক্তি রপ্তানিতে বড় ধস: ৬ মাসে বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৯ শতাংশ

ছবি: -ফাইল ছবি

জনশক্তি রপ্তানিতে এককভাবে সৌদি আরবের ওপর বাংলাদেশ অতিরিক্ত নির্ভরশীল হলেও বিগত ছয় মাসে সার্বিকভাবে বিদেশে কর্মী গমন প্রায় ৩৯ শতাংশ হ্রাস পেয়েছে।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) হালনাগাদ তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ছয় মাসে মোট ৩ লাখ ৩৩ হাজার ৪২৭ জন কর্মী বিদেশে পাড়ি দিয়েছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি—অর্থাৎ ১ লাখ ৬৯ হাজার ৬৪৬ জন (৫০.৮৭%) গেছেন সৌদি আরবে। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ হাজার ৩৯৮ জন গেছেন সিঙ্গাপুরে এবং মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেও কাতারে গেছেন ৩২ হাজার ১২৭ জন। এছাড়া মালদ্বীপ, কুয়েত, আমিরাত ও ইতালিসহ অন্যান্য দেশেও কিছু কর্মী গিয়েছেন।

এর বিপরীতে ২০২৫ সালের একই ছয় মাসে বিদেশে কর্মী পাঠিয়েছিল ৫ লাখ ৪২ লাখ ৪৩৮ জন। যার মধ্যে সৌদি আরবেই গিয়েছিলেন ৩ লাখ ৬১ হাজার ৩৬৬ জন। এক বছরের ব্যবধানে একই সময়ের তুলনায় বিদেশে যাওয়া কর্মীর সংখ্যা কমেছে ২ লাখ ৯ হাজার ১১ জন, যা শতকরা হিসাবে ৩৮.৫৩ শতাংশ কম। এই বড় দরপতনের ফলে দেশের রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়ার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্টরা।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa