ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১১ অভিবাসীর মরদেহ উদ্ধার বাংলা কিউআরে নতুন মাইলফলক : দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা গোলের বন্যায় এলচেকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত মৌসুম শুরু বার্সেলোনার যুদ্ধের উত্তাপের মধ্যেই বড় স্বস্তি: জ্বালানি সম্পদে আরও সমৃদ্ধ হলো ইরান চাঞ্চল্যকর নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আজ বছরে ১৫ হাজারের বেশি আত্মহত্যা: দণ্ডবিধি সংস্কারের দাবি বিশেষজ্ঞদের অক্টোবরে ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল গুম-খুনের শিকার পরিবারকে সহায়তায় নতুন অধিদপ্তর গঠনের উদ্যোগ এবার কানাডাকে ‘অঙ্গরাজ্য’ বললেন ট্রাম্প জনশক্তি রপ্তানিতে বড় ধস: ৬ মাসে বিদেশে কর্মী পাঠানো কমেছে ৩৯ শতাংশ
Advertise with us

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১১ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ২৪ আগস্ট ২০২৬   ৭ বার পঠিত
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১১ অভিবাসীর মরদেহ উদ্ধার

ছবি: -প্রতিনিধি

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে আবারও এক বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে যাওয়ার পর এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  এ ছাড়া এখনো ছয়জন নিখোঁজ রয়েছে।

রোববার (২৩ আগস্ট) তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ড, সেনাবাহিনী ও সিভিল প্রোটেকশন বিভাগের সদস্যরা দুইটি হেলিকপ্টারের সহায়তায় অভিযান চালিয়ে যাচ্ছেন।

নৌকাটি বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোরে তিউনিসিয়া থেকে ইতালির উদ্দেশে রওনা হয়েছিল। এতে বেশিরভাগই তরুণ অভিবাসী ছিলেন।

তিউনিসিয়ার মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার প্রধান জানান, নৌকাটিতে একই পরিবারের সাতজন সদস্য ছিলেন। এ ছাড়া এক ব্যক্তি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে নৌকায় উঠেছিলেন।

উদ্ধার হওয়া একমাত্র ব্যক্তি জানিয়েছেন, উদ্ধারের আগে তিনি প্রায় ৪৮ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। পরে একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।

নৌকায় থাকা সবাই তিউনিসিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের বেন গেরদানে এলাকার বাসিন্দা ছিলেন। নিখোঁজদের উদ্ধারে অভিযান জোরদারের দাবিতে শনিবার রাতে শহরটিতে কয়েক ডজন তরুণ বিক্ষোভ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa