ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা সার সংকটে ক্ষুব্ধতা, গুদাম ভেঙে ১০ টন ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণে রাজউকের কঠোর হুশিয়ারি চীন ও রুশ দূতাবাসে ই-মেইল হুমকি: গুলশান-বারিধারায় বাড়তি নিরাপত্তাবেষ্টনী ‘রোহিঙ্গা সংকট কাটাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে’: শামা ওবায়েদ সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী  ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ চার খুন, গ্রেপ্তার দুই
Advertise with us

স্থানীয় সরকার নির্বাচন সংবিধান মেনেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচন সংবিধান মেনেই হবে: স্থানীয় সরকার মন্ত্রী

সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ও দপ্তর প্রধান এবং গণমাধ্যমের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ড. আবদুল মঈন খান। ছবি : বাসস  ছবি: -সংগৃহীত

সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেই সরকার স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধান ও সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা জানান। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বিগত সরকারের নির্বাচনী ব্যবস্থার তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন এই সরকার করবে না। বিএনপিকে নিয়ে বিরোধীদের সমালোচনার জবাবে তিনি মন্তব্য করেন, আমাদের সেনানিবাসের দল বলা হলেও মূলত আওয়ামী লীগই গণতন্ত্রকে হত্যা করেছিল এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তা পুনরুদ্ধার করেন।

দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে ড. মঈন খান স্পষ্ট জানান, যেকোনো ধরনের দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি দেশে আইনের শাসন প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa