ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা সার সংকটে ক্ষুব্ধতা, গুদাম ভেঙে ১০ টন ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণে রাজউকের কঠোর হুশিয়ারি চীন ও রুশ দূতাবাসে ই-মেইল হুমকি: গুলশান-বারিধারায় বাড়তি নিরাপত্তাবেষ্টনী ‘রোহিঙ্গা সংকট কাটাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে’: শামা ওবায়েদ সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী  ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ চার খুন, গ্রেপ্তার দুই
Advertise with us

সহযোগিতার মাধ্যমে সংবাদমাধ্যমকেএগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ১০ বার পঠিত
সহযোগিতার মাধ্যমে সংবাদমাধ্যমকেএগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন তথ্যমন্ত্রী

ছবি: -প্রতিনিধি

সহযোগিতার মাধ্যমে সংবাদমাধ্যমকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।

দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে আজ রোববার (২৩ আগস্ট)  সচিবালয়ে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আন্দালিভ রহমান বলেন, ‘সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের অনেক বড়। একই সঙ্গে মানুষের সঙ্গে সম্পর্ক ও জাতীয় ঐক্যের বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের কালচারাল ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস এবং মুক্তিযুদ্ধের চেতনা থেকে শুরু করে আমাদের গর্বের জায়গাগুলো অক্ষুণ্ন রাখার দায়িত্বও আমাদের।’

সরকারের দায়িত্ব গ্রহণের সময়কে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ১০০ শতাংশ চেষ্টা করছি। ভুলত্রুটি সবারই হতে পারে। তবে নৈতিকতার জায়গা থেকে আমরা খুবই শক্ত অবস্থানে আছি। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে আমাদের নির্দেশনা হলো, দেশকে সেবা করা এবং জনগণের স্বার্থকে এগিয়ে নেওয়া।’

সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, গত ১৭ বছর নানা নিয়ন্ত্রণ ও সীমাবদ্ধতার মধ্যেও সংবাদ মাধ্যম থেকে সরকারের ব্যর্থতা, অনিয়ম ও নির্যাতনের অনেক তথ্য মানুষ জানতে পেরেছে।

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে সংবাদ মাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। সব দিক থেকেই তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

আন্দালিভ রহমান বলেন, ‘আমাদের মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই এই মন্ত্রণালয়ের দায়িত্ব রেগুলেট করা, কিন্তু কোনোভাবেই যেন আমরা কন্ট্রোলে না যাই।’

গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে নৈতিক অবক্ষয় ও কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিচার বিভাগ, রাজনীতি, স্ট্যাচুটরি বডি, সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে, তা মেরামত করতে সময় লাগবে। তবে কোন পথে যাওয়া যাবে না, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ‘ড্যামেজগুলো রিপেয়ার করা এবং নিউ সিস্টেম ডেভেলপ করা, এই জিনিসগুলোতে আমাদের কনসেন্ট্রেট করতে হবে।’

সামাজিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে এগিয়ে নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে কোনো সিদ্ধান্তের মাধ্যমে যাতে অন্যায় না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান।

আল্লাহর ওপর বিশ্বাসের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ‘যখনই আপনি ভালো কিছু করতে চাইবেন, আল্লাহর একটা রহমত আপনার ওপরে থাকবে। আপনার ইনটেনশন যদি ভালো হয়, তাহলে আল্লাহ তাআলা একটা ডিভাইন ব্লেসিং দিয়ে দেন।’

কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে তিনি বলেন, এটি একটি টিমওয়ার্ক। রাজনীতিতে তার অভিজ্ঞতা থাকলেও প্রশাসনিক ও আমলাতান্ত্রিক কাজের বিষয়ে কর্মকর্তাদের অভিজ্ঞতা বেশি। সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং জনগণের স্বার্থ রক্ষা করাই তাদের অন্যতম দায়িত্ব।

তিনি বলেন, ‘জনগণের জানার একটা রাইট আছে যে আমরা কী করছি। তারা আমাদের ভোট দিয়েছেন। আমরা কী করছি, সেটাই জনগণের কাছে পৌঁছে দিতে হবে।’

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa