ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা সার সংকটে ক্ষুব্ধতা, গুদাম ভেঙে ১০ টন ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণে রাজউকের কঠোর হুশিয়ারি চীন ও রুশ দূতাবাসে ই-মেইল হুমকি: গুলশান-বারিধারায় বাড়তি নিরাপত্তাবেষ্টনী ‘রোহিঙ্গা সংকট কাটাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে’: শামা ওবায়েদ সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী  ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ চার খুন, গ্রেপ্তার দুই
Advertise with us

পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৩ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি

ছবি: -ফাইল ছবি

বাংলাদেশ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এই পদোন্নতি দেওয়া হয়।

রবিবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটি জারি করেন উপসচিব তৌছিফ আহমেদ।

পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের মো. মাইনুল হাসান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. ইসরাইল হাওলাদার, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসান।

প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সুপারিশ ও অনুমোদনের ভিত্তিতে জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন পদে উন্নীত এসব কর্মকর্তাকে দ্রুততম সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে। কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকেই এই পদোন্নতি আদেশটি কার্যকর বলে গণ্য হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa