ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তাদেরও তালিকা করে আইনের আওতায় আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দ্বীপ জেলা ভোলা যুক্ত হচ্ছে সড়কপথে সিলেটে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৪ তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন সকলের সম্মিলিত সহযোগিতায় ঢাকাকে সবুজ ও পরিচ্ছন্ন নগরী করা হবে: ডিএনসিসি প্রশাসক বিদ্যুৎ ও গ্যাসের সংকট এক দিনে সমাধান করা সম্ভব নয় : অর্থমন্ত্রী চট্টগ্রাম মেডিকেল: আড়াই ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তি ভারতের আরএসএসের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ মার্কিন কমিশনের শিল্পখাত:  নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ চায় ঢাকা চেম্বার বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল
Advertise with us

হরমুজ প্রণালীকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি করলেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
হরমুজ প্রণালীকে ‘মার্কিন ভূখণ্ড’ দাবি করলেন ট্রাম্প

ছবি: -ফাইল ছবি

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালীকে আবারও ‘আমেরিকার ভূখণ্ড’ হিসেবে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের সামরিক প্রেক্ষাপটে ওয়াশিংটনে আয়োজিত এক সমাবেশে তিনি মন্তব্য করেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীকে তিনি আমেরিকার ভূখণ্ড হিসেবেই গণ্য করছেন।

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক তৎপরতার বিষয়টি টেনে কিছুটা রসিকতার ছলে ট্রাম্প আরও বলেন, শুক্রবার রাতে তাঁদের হাতে যথেষ্ট সময় রয়েছে এবং তিনি ইরানে আরও বোমাবর্ষণ করতে পারেন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, গত শুক্রবার পর্যন্ত আন্তর্জাতিক নৌপথে অবরোধ মেনে চলতে ৬৮টি বাণিজ্যিক জাহাজকে বাধ্য করেছে মার্কিন বাহিনী।

এর আগেও ডোনাল্ড ট্রাম্প কৌশলগত এই প্রণালীটিকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেন, অবরোধ আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্র এই জলপথ পুরোপুরি নিয়ন্ত্রণ করছে এবং মার্কিন প্রশাসনের অনুমতি সাপেক্ষেই কেবল জাহাজ চলাচল সম্ভব। এমনকি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মানচিত্র প্রকাশ করে হরমুজ প্রণালীকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিতও করেন তিনি।

তবে মার্কিন প্রেসিডেন্টের এ দাবিকে সরাসরি প্রত্যাখ্যান ও তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ট্রাম্পের এমন বক্তব্যকে সম্পূর্ণ ‘ভ্রান্ত কল্পনা’ বলে মন্তব্য করে উড়িয়ে দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি।

সংঘাত প্রায় ছয় মাসে গড়ালেও উভয় দেশের মধ্যে কোনো শান্তিচুক্তি বা কূটনৈতিক সমাধান সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ইরানকে কোণঠাসা করতে ওয়াশিংটন অর্থনৈতিক ও সামরিক চাপ বাড়িয়ে চলেছে, অন্যদিকে পুরো অঞ্চলে চরম উত্তেজনা বজায় রয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa