ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
আবার আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির আগস্টের ২২ দিনে প্রবাসী আয় ২১৫ কোটি ডলার: প্রবৃদ্ধি ২৫ শতাংশ পুলিশের পাঁচ কর্মকর্তা হলেন অতিরিক্ত আইজিপি মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত: উচ্ছ্বসিত কর্মী ও ব্যবসায়ীরা সার সংকটে ক্ষুব্ধতা, গুদাম ভেঙে ১০ টন ইউরিয়া নিয়ে গেলেন কৃষকরা নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণে রাজউকের কঠোর হুশিয়ারি চীন ও রুশ দূতাবাসে ই-মেইল হুমকি: গুলশান-বারিধারায় বাড়তি নিরাপত্তাবেষ্টনী ‘রোহিঙ্গা সংকট কাটাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে’: শামা ওবায়েদ সাংবিধানিক নিয়ম মেনেই যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন হবে: এলজিআরডি মন্ত্রী  ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুরে শিক্ষকসহ চার খুন, গ্রেপ্তার দুই
Advertise with us

বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ৩ বার পঠিত
বাংলাদেশসহ ৭৫ দেশের মার্কিন ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল

ছবি: -ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে ৭৫টি দেশের নাগরিকদের ওপর আরোপিত অভিবাসী ভিসা স্থগিতাদেশ বাতিল ঘোষণা করেছেন নিউইয়র্কের এক ফেডারেল আদালত। শুক্রবার দেওয়া এক ঐতিহাসিক রায়ে বিচারক জানান, ট্রাম্প প্রশাসনের নীতিটি স্পষ্টতই বেআইনি এবং তা বিদ্যমান ফেডারেল অভিবাসন আইনের সরাসরি পরিপন্থী।

ম্যানহাটনের ডিস্ট্রিক্ট বিচারক জেনেট ভার্গাসের মতে, জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট দেশের নাগরিকদের অভিবাসী ভিসা প্রদান পুরোপুরি বন্ধ করে দেওয়ার এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনি কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। বিভিন্ন অভিবাসী অধিকার সংস্থা, ক্ষতিগ্রস্ত পরিবার এবং মার্কিন নাগরিকদের দায়ের করা এক যৌথ আবেদনের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেন।

চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া ওই কঠোর বিধিনিষেধের কারণে লাতিন আমেরিকা, বলকান অঞ্চল, মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার পাকিস্তান ও বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে অভিবাসনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছিলেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার অজুহাতে এই ব্যাপক অভিবাসন নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছিল।

আদালতের এই রায় অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি বড় আইনি জয় হিসেবে দেখা হলেও, এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa