https://asia24.tv


ছবি: -সংগৃহীত
ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮ জন আমেরিকান সেনা সদস্য নিহত এবং ৭৫৭ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) হালনাগাদ করা ডেটাবেস থেকে এই পরিসংখ্যান পাওয়া গেছে।
প্রতিরক্ষা দপ্তরের ‘ডিসিএএস’ ব্যবস্থার ‘ওভারসিজ অপারেশনস’ ও ‘অপারেশন এপিক ফিউরি’র তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে। একই সাথে নতুন করে আরও অর্ধশতাধিক সেনা আহত হওয়ার তথ্য যুক্ত হওয়ায় মোট আহত সেনার সংখ্যা ৭৫০ অতিক্রম করেছে।
গত জুলাই মাসে পেন্টাগন ডিসিএএস ডেটাবেসে ‘ওভারসিজ অপারেশনস’ নামে নতুন ক্যাটাগরি অন্তর্ভুক্ত করে হতাহতের ট্র্যাকিং শুরু করে। তবে ঠিক কোন এলাকায় বা নির্দিষ্ট কোন হামলায় এসব সেনা সদস্য প্রাণ হারিয়েছেন কিংবা আহত হয়েছেন, সে বিষয়ে পেন্টাগন থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে লাগাতার হামলার পরও পেন্টাগনের প্রকাশিত পরিসংখ্যানে হতাহতের সংখ্যা কম দেখানো নিয়ে তীব্র সমালোচনা দেখা দেয়। মার্কিন গণমাধ্যম ও আইনপ্রণেতাদের তোপের মুখে পড়ে অবশেষে বুধবার প্রতিরক্ষা দপ্তর এই হালনাগাদ তথ্য প্রকাশ করে।


