ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নব নির্বাচিত রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শিক্ষাকে সনদনির্ভর না করে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান মাহ্‌দী আমিনের রবিবার ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন ৪ মুখ, রাতে বঙ্গভবনে শপথ কিম জং উনের সঙ্গে বৈঠকের আগ্রহ ট্রাম্পের, জবাবে ১০ মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া বাজারে বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম আসামি গ্রেপ্তারের আশ্বাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ প্রত্যাহার রাজধানীর যানজট নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে যুক্ত হচ্ছে ড্রোন সার্ভিলেন্স
Advertise with us

আসামি গ্রেপ্তারের আশ্বাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১ বার পঠিত
আসামি গ্রেপ্তারের আশ্বাসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধ প্রত্যাহার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী যুব আন্দোলন।  ছবি: -সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দরে রিকশা গ্যারেজ মালিক ও ইসলামী যুব আন্দোলনের স্থানীয় নেতা জাহিদ হাসান বুলবুল (৪৫) হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বন্দরের মদনপুর এলাকায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে তারা অবস্থান নেন। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাময়িকভাবে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরবর্তীতে বন্দর থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে এবং অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে তারা অবরোধ তুলে নেন।

নিহত জাহিদ হাসান বুলবুল সালেহনগর এলাকার বাসিন্দা। স্বজনদের অভিযোগ, ২০২৪ সালের আন্দোলনের সময় তাঁর গ্যারেজে লুটপাটের ঘটনায় সিফাত নামে এক যুবককে প্রধান আসামি করে মামলা দায়ের করেছিলেন তিনি। এরপর থেকে মামলাটি প্রত্যাহার করে নেওয়ার জন্য বুলবুলকে ক্রমাগত ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সালেহনগর এলাকায় সিফাত ও তার সঙ্গীরা পুনরায় মামলা তোলার জন্য বুলবুলের ওপর চাপ প্রয়োগ করে। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইতোমধ্যে ঘটনার প্রধান অভিযুক্ত সিফাতসহ কয়েকজনকে আটক করার কথা নিশ্চিত করেছে পুলিশ। বন্দর থানার ওসি জানান, হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্তকে রাতেই গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান পরিচালনা করছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa