ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না : তথ্যমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতি নির্বাচন:  ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন নতুন রাষ্ট্রপ্রধানকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার
Advertise with us

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ৫ বার পঠিত
তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না : তথ্যমন্ত্রী

ছবি: -প্রতিনিধি

তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য শুধু ব্যক্তিগত কর্মসংস্থান বা চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের জ্ঞান, দক্ষতা ও মেধাকে জাতীয় স্বার্থ এবং দেশের অর্থনৈতিক সম্ভাবনার সঙ্গে যুক্ত করতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ফ্রম স্কিল টু অপরচুনিটি’ শীর্ষক চাকরি মেলায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সব কথা বলেন।

ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করে চোরগউসান ফর চিলড্রেন ও এডুকো।

তথ্যমন্ত্রী বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে শুধু বিদ্যমান চাকরির জন্য দক্ষ জনশক্তি তৈরি করলেই হবে না; নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরির বাজার সম্প্রসারণের দিকেও গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ‘জব ক্রিয়েশন’, ‘জব এক্সটেনশন’ কিংবা ‘জব মার্কেট এক্সপানশন’ যে নামেই বলা হোক, এর ভিত্তি হচ্ছে অর্থনীতি, শিল্পনীতি ও উৎপাদননীতি। এসব নীতির সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব ও নীতিনির্ধারণ সরাসরি যুক্ত। তাই কর্মসংস্থানের সমস্যার সমাধানে শুধু দক্ষতা উন্নয়ন নয়, চাকরির বাজারের ‘সুইচ’ কোথায় সেটিও বুঝতে হবে।রাজনৈতিক আপডেট ও খবর পর্যালোচনা করা

তরুণদের নিজেদের দক্ষতা ও সক্ষমতাকে সমাজ ও রাষ্ট্রের প্রয়োজনের সঙ্গে যুক্ত করার মানসিকতা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ প্রসঙ্গে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে দক্ষিণ কোরিয়া থেকে জ্ঞান ও প্রযুক্তি এনে বাংলাদেশের জনশক্তিকে আধুনিক পোশাকশিল্পের সঙ্গে যুক্ত করার উদ্যোগের উদাহরণ তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ‘উদ্যোক্তাদের প্রশিক্ষণ, ব্যাংকঋণ, বিদেশি জ্ঞান ও প্রযুক্তির সঙ্গে সংযোগ এবং প্রয়োজনীয় নীতিগত সহায়তার মাধ্যমে সে সময় একটি নতুন শিল্পখাতের ভিত্তি তৈরি করা হয়েছিল।’

মন্ত্রী বলেন, ‘একজন রাষ্ট্রনায়কের এমন নীতিগত উদ্যোগের সুফল শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এর প্রভাব পুরো অর্থনীতিতে পড়ে।’সরকারি নির্বাহী তথ্য অনুসন্ধান করা

বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান দুটি উৎস পণ্য রপ্তানি ও প্রবাসী আয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, সীমিত ভৌগোলিক পরিসরে বিপুল জনসংখ্যার এই দেশে কর্মসংস্থান ও অর্থনৈতিক সুযোগ তৈরিতে নতুন নতুন শিল্প ও উৎপাদন খাত গড়ে তোলার বিকল্প নেই।

চাকরিপ্রার্থী তরুণদের ক্যারিয়ার গড়ার পাশাপাশি দেশের অর্থনীতি, সমাজ, রাজনীতি ও জাতীয় স্বার্থ সম্পর্কে ধারণা রাখার পরামর্শ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এই বেসিক পিকচার যদি একজন তরুণের মাথায় না থাকে, তাহলে সে হয়তো চাকরি পাবে; কিন্তু তার সেই দক্ষতা ও সম্ভাবনা জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত নাও হতে পারে।’

তিনি দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানভিত্তিক কারিকুলাম তৈরির সময় তরুণদের নৈতিকতা, দর্শন এবং দেশের বিদ্যমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কেও ধারণা দেওয়ার আহ্বান জানান। এ জন্য জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘তরুণদের শুধু দক্ষ কর্মী হিসেবে নয়, দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবেও গড়ে তুলতে হবে। একই সঙ্গে তাদের দক্ষতাকে জাতীয় স্বার্থমুখী করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’ইতিহাসের বই ও প্রামাণ্যচিত্র অন্বেষণ করা

তিনি বলেন, ‘দেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে একদিকে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে, অন্যদিকে অর্থনীতি, শিল্প ও উৎপাদনের নতুন ক্ষেত্র তৈরি করে চাকরির বাজারও সম্প্রসারণ করতে হবে।’

তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে রাষ্ট্র, উদ্যোক্তা, শিল্পপ্রতিষ্ঠান, ব্যাংক ও নীতিনির্ধারকদের সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী ও ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মো. শহিদ উজ জামান।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa