ঢাকা
২০ আগস্ট ২০২৬
শিরোনাম
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম জামালপুরে আলোচিত চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের ফাঁসি, ৭ জনের যাবজ্জীবন রাষ্ট্রপতি নির্বাচন:  ভোটগ্রহণ শেষে চলছে গণনার কাজ হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জোড়া হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন নতুন রাষ্ট্রপ্রধানকে শপথ বাক্য পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার রাজধানীতে ১ কোটি ২১ লাখ টাকা লুট: মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার, উদ্ধার ৪৮ লাখ টাকা
Advertise with us

কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ০ বার পঠিত
কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে: ভারতীয় হাইকমিশনার

ছবি: -ফাইল ছবি

কলকাতার এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক এবং এ বিষয়ে সেখানে যা করণীয়, তা তারা গুরুত্বের সাথে সম্পন্ন করবেন। একইসঙ্গে বাংলাদেশে আসার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি দেশটিকে নিজের দেশের মতোই আপন মনে হয় বলে মন্তব্য করেন।

প্রায় এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, এটি ছিল সম্পূর্ণ একটি সৌজন্য সাক্ষাৎ। তবে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, ভারতের হাইকমিশনার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য যে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে, সে বিষয়ে তাকে অবহিত করেছেন। তবে ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অনুকূল পরিবেশ তৈরি সম্পর্কিত কূটনৈতিক বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, এটি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একতিয়ারভুক্ত বিষয় এবং বৈঠকে কেবল আমন্ত্রণের বিষয়টিই উত্থাপিত হয়েছে।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa