ঢাকা
২৫ আগস্ট ২০২৬
Advertise with us

স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬   ৪ বার পঠিত
স্পট মার্কেট থেকে ২ কার্গো এলএনজি কিনছে সরকার

ছবি: -ফাইল ছবি

খোলাবাজার বা স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সোমবারের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, আগামী ২৩-২৪ আগস্টের জন্য ‘বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড’-এর কাছ থেকে প্রথম কার্গো এলএনজি কেনা হবে। প্রতি এমএমবিটিইউ ২১.৮৭৮ মার্কিন ডলার হিসেবে এতে মোট খরচ হবে ৯২৭ কোটি ৫০ লাখ টাকা।

একই সরবরাহকারীর কাছ থেকে দ্বিতীয় কার্গোটি আসবে আগামী ৪-৫ সেপ্টেম্বর। প্রতি এমএমবিটিইউ ২১.৭৭৮ মার্কিন ডলার দামে এটি কিনতে ব্যয় হবে ৯২৩ কোটি ২৬ লাখ টাকা। জ্বালানি সংকট মোকাবিলা ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ বজায় রাখতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa