ঢাকা
১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
“শুরুতে ভেবেছিলাম পাগলামী, এখন বুঝি বাংলাদেশের ভালোবাসা কত গভীর”: ক্যানিজিয়া শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ চলছে: মাহদী আমিন উপসচিব হলেন ২৭৭ জ্যেষ্ঠ সহকারী সচিব র‍্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠনের বিলে মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন  হকার ব্যবস্থাপনার নীতিমালা প্রকাশ, নির্ধারিত ফি দিয়ে করতে হবে ব্যবসা ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় রেকর্ড ৮৭০ আক্রান্ত, খুলনা বিভাগে ১ জনের মৃত্যু জুলাই গণহত্যা মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের ভাগ্য নির্ধারণ যেকোনো দিন প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের আধুনিক প্রযুক্তি ব্যবহারে জনগণের স্বতঃস্ফূর্ত স্বর প্রতিফলিত হচ্ছে: তথ্যমন্ত্রী ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ পুনর্গঠনের কাজ করছে বর্তমান সরকার: রিজভী
Advertise with us

শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ চলছে: মাহদী আমিন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১৭ আগস্ট ২০২৬   ২ বার পঠিত
শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ চলছে: মাহদী আমিন

ছবি: -সংগৃহীত

গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে সোমবার (১৭ আগস্ট ২০২৬) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই তথ্য প্রদানমূলক সভায় মাহদী আমিন সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করেন। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা সুনিশ্চিত হয়েছে। জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক এই সরকারের গত ১৮০ দিনের পথচলা আসলে জনগণের প্রতি প্রত্যক্ষ জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতারই উজ্জ্বল প্রতিফলন।”

জনকল্যাণমূলক ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের চিত্র তুলে ধরে তিনি উল্লেখ করেন, শপথ গ্রহণের পরপরই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯-দফা, বেগম খালেদা জিয়ার ‘ভিশন ২০৩০’ এবং বিএনপির ৩১-দফার আলোকে কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লাখ কৃষক পরিবারের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’, নারীদের অর্থনৈতিক সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’, প্রবাসীদের সুবিধার্থে ‘প্রবাসী কার্ড’, এবং ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য বিশেষ সম্মানী ভাতা চালু করা হয়েছে। একই সাথে দেশজুড়ে ঐতিহাসিক খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি নতুন উদ্যমে পুনরুজ্জীবিত করা হয়েছে।

তিনি আরও জানান, কৃত্রিম সিন্ডিকেট রোধ করে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা হয়েছে এবং অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পাওনা মেটাতে ২ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে। শিক্ষা খাতে আমূল পরিবর্তন এনে মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল এবং পাবলিক স্পেসে ফ্রি ওয়াইফাই সুবিধা চালু হয়েছে। যোগাযোগের সুবিধার্থে ঢাকায় ২০০টি ইলেকট্রিক বাস নামানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক আধুনিক ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, রাজনৈতিক হয়রানিমুক্ত পুলিশ ও প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তাদের ভ্রমণ সতর্কতার দ্বিতীয় ধাপে উন্নীত করেছে। বিভিন্ন আলোচিত মামলার দৃশ্যমান অগ্রগতির পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে চলমান রয়েছে।

জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ জ্বালানি কোম্পানিগুলোর সাথে কার্যকর আলোচনা চলছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতির ওপর ভিত্তি করেই বর্তমান পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন স্বাগত বক্তব্য রাখেন। উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য উপদেষ্টা জাহিদ উর রহমান।

Advertise with us
Advertise with us
Advertise with us
আর্কাইভ ক্যালেণ্ডার
SuMoTuWeThFrSa